শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের প্রথম বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক জাতীয় কর্মশালা চুয়েটে ৯-১০ ডিসেম্বর
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের প্রথম বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক জাতীয় কর্মশালা চুয়েটে ৯-১০ ডিসেম্বর
রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রথম বিগ ডাটা ও মেশিন লার্নিং বিষয়ক জাতীয় কর্মশালা চুয়েটে ৯-১০ ডিসেম্বর

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: দেশে প্রথমবারের মত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ৯-১০ ডিসেম্বর দুইদিনব্যাপী ‘বিগ ডাটা ও মেশিন লার্নিং বিয়য়ক প্রথম জাতীয় কর্মশালা’ (1st National Workshop on Big Data and Machine Learning; BDML-2020) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. রেজাউল করিম, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে এবারের বিডিএমল-২০২০ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং এলআইসিটি। টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে থাকছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

দুইদিনব্যাপী জাতীয় কর্মশালার প্রথমদিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন যুক্তরাষ্ট্রের ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাসের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স-এর প্রফেসর জন এইচ.এল. হ্যানসেন (Prof. John H.L. Hansen) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন। দ্বিতীয় দিনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন অস্ট্রেলিয়ার লা-ট্রোব ইউনিভার্সিটির (La Trobe University) কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের এডজাঙ্ক প্রফেসর ড. পল ওয়াটার্স (Prof. Dr. Paul Watters), চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটির প্রফেসর ড. আতিকুর রহমান আহাদ। এছাড়া দুইদিনে ৮ টি টেকনিক্যাল সেশন, ৭ টি ইনভাইটেড টক্স এবং ২ টি টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২০ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালনা (সচিব) জনাব হোসনে আরা বেগম, এনডিসি। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম, বিডিএমএল-২০২০ কর্মশালার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শামীম কায়সার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি’র ইমার্জিং টেকনোলজি স্পেশালিস্ট জনাব জহিরুল আলম তায়েমুন, কর্মশালার স্টুডেন্টস রিসার্চ শেয়ারিং সেশনের চেয়ার ড. ইকবাল এইচ. সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিডিএমএল-২০২০ কর্মশালার অরগ্যানাইজিং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)