মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » কাউখালী উপজেলায় স্কুল ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন
কাউখালী উপজেলায় স্কুল ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন
![]()
ক্রীড়া প্রতিবেদক :: বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল ছাত্রীদের অংশ গ্রহণে কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর এক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ামোদি ছাত্রীরা অংশ গ্রহণ করে। ২০+১০+২০ = মোট ৫০ মিনিটের খেলায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগী দল ৬ - ৫ গোলে পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি পুরস্কার এবং পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগী দল রানার্স-আপ ট্রপি পুরস্কার লাভ করেছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড় জার্সিসহ পুরস্কার বিতরণ করেছেন পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা ময় চাকমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা এবং ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস্ চন্দ্রা দেওয়ান এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন রায় চৌধুরী (বিপিএড্) খেলাটি পরিচালনা করেন। এবং তাকে সহযোগিতা করেন কল্লোল চাকমা ও শান্তি মণি চাকমা।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন