বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
একই সাথে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
আজ বৃৃৃহস্পতিবার ১০ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
ঘটনার ৪বছরের মধ্যে আদালত এ রায় ঘোষনা করেন।
আসামি জামাল উদ্দিন (৪০) জেলার মাটিরাঙা উপজেলার কাজীপাড়া এলাকার মুন্সি সেরাজুল হকের ছেলে। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জাানান আদালত।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৮সালে আসামি মো. জামাল উদ্দিন এর সাথে একই এলাকার আবদুুুর রহিমের কন্যা মোছা. রিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ফাহিমা আক্তার (৫) নামে একটি কন্যা ও ইকবাল হোসেন (১০) নামে একটি পুত্র সন্তান রয়েছে।
পরবর্তীতে ২০১৬সালের ২২ডিসেম্বর পারিবারিক কলহে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ ঘরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার পরের দিন নিহতের বাবা আবদুর রহিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামি নিজেও ১০ জানুয়ারী ২০১৭ইং তারিখে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমানের আদালতে কনফেশনাল স্টেটমেন্ট দেন। তদন্ত শেষে বিগত ২৬মার্চ, ২০১৭ইং তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান খান।
রাষ্ট্রপক্ষ মামলায় ৯জন স্বাক্ষী উপস্থাপন করলে স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড ও ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত রায় ঘোষনা করেন।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো. শাহীন হোসেন বলেন, আসামি ন্যায় বিচার পায়নি, আসামি পক্ষ উচ্চ আদালতে যাবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)