সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মেয়র আইভীর উন্নয়নের ৬টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
মেয়র আইভীর উন্নয়নের ৬টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি ::নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বন্দরের ২৬নং ওয়ার্ডের ধামগড়ের রামনগরে ৬টি গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ সোমবার ১৪ডিসেম্বর সকাল ১১টায় কাংখিত এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন স্থানীয় ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সামসুদ্দোহা ও ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান,নির্মাণ কাজের ঠিকাদার গোলাম সারোয়ার বাদল,স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ আবদুর রশীদ,মোঃ মুসলিম মিয়া,হাজী মোঃ আবুল কাশেম,শাহজাহান সাজু,মনির হোসেন,কাউন্সিলর সচিব মহসিন আহম্মেদ স্বপন প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্ড হাসিব জেবি এন্টার প্রাইজের অধীণে ৪ফিট ড্রেন ও ১২ফিট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা। রাস্তাগুলো হচ্ছে রামনগর খাল হতে কাশেম মিয়ার বাড়ি পর্যন্ত,রেনুর বাড়ি হতে বাগপাড়া মসজিদ পর্যন্ত,রামনগর প্রধাণ সড়ক হতে আফজাল মিয়ার বাড়ি পর্যন্ত,রমু মিয়ার বাড়ি হতে রামনগর স্কুল পর্যন্ত,হোসেন মিয়ার বাড়ি থেকে জাকির মিয়ার বাড়ি পর্যন্ত,বনগন নূর ইসলাম মিয়ার বাড়ি হতে বাতেন মিয়ার বাড়ি পর্যন্ত।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান