শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি : সংবাদ সংক্রান্তচট্টগ্রাম :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২১-২০২১ কার্যকরী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ পাঠ করান। এ সময় নির্বাচন কমিশনার সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং প্রকৌশল দপ্তরের সিনিয়র টেকনিশিয়ান ও কর্মচারী ক্লাবের সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
পরে সদ্য বিদায় কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন ২০২১-২২ কার্যকরী নতুন নির্বাচিত কমিটির সভাপতি মো. জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্যরে কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আব্দুল আল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচক কমিশনারের দায়িত্ব পালনকারী মো. বেলায়েত হোসেন। এছাড়া অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সভাপতি পদে মো. জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য্য প্যানেল বিজয়ী হয়েছেন। ২০২১-২২ কার্যকরী বছরের স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল ফাহাদ খান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মোহাম্মদ ছাবের, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, ধর্ম সম্পাদক মোহাম্মদ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদিকা কুলসুমা বেগম এবং নির্বাহী সদস্য পদে মো. সফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, মো. জিহাদ বিশ্বাস, মো. সফিকুল ইসলাম ও মো. হাসান।

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১২৪তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণ করেন। এছাড়া বহিঃসদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ‘১৫ ব্যাচের অসমাপ্ত পরীক্ষাসমূহ অফলাইনে (স্বশরীরে) গ্রহণসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।





আর্কাইভ