শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » শাসকদের দেউলিয়াত্বের কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হয়েছে
শাসকদের দেউলিয়াত্বের কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হয়েছে
ঢাকা :: আজ মহান বিজয় দিবসে আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কিিটর সদস্য এ্যাপোলো জামালী, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডা. মনোয়ার হোসেন, ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েত হোসেন, বিপ্লব হোসেন খান, শ্রমিক নেতা নাঈম খানসহ নেতাকর্র্মীরা পুস্তবক অর্পণ করেন।
এরপর স্মৃতিসৌধে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৯৭১ এ ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়েই ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন রাজনৈতিক মানচিত্র নিশ্চিত করে; প্রতিষ্ঠিত করে আত্মমর্যাদাসম্পন্ন স্বাধীন জাতিরাষ্ট্র। ভাবাদর্শ, সংস্কৃতি আর রাজনীতিকেও বিদায় দেয়। কিন্তু গত পাঁচ দশকে শাসকদের দেউলীয়া রাজনীতির কারণে পরাজিত ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি ও তাদের ভাবাদর্শ আবার নানাভাবে পুনর্বাসিত হয়েছে।
গত কয়েক দশকে দেশের সরকারসমূহের চরম সুবিধাবাদী রাজনীতির কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি সামাজিক ও রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে এবং দেশের মৌল আদর্শ ও নীতিসমূহের বিরুদ্ধেই এরা এখন অবস্থান গ্রহণ করেছে। আর শাসকগোষ্ঠি জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক চরম কর্তৃত্ববাদী দুঃশাসন অব্যাহত রেখেছে।
তিনি এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের বহৃত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক