শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » অনাহারে বিধবা বৃদ্ধ মনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপন
প্রথম পাতা » ঝালকাঠি » অনাহারে বিধবা বৃদ্ধ মনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপন
রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনাহারে বিধবা বৃদ্ধ মনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপন

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ৪ নং ওয়ার্ডের মৃত আনসার হাওলাদোরের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও বিএ দ্বিতীয় বর্ষে পড়ুয়া মেয়ে তুলি আক্তারের বসবাসের ঘর না থাকায় তীব্র শীত নিবারনের জন্য সাহায্যের আকুতি। তারা রাজাপুর সাংবাদিক ক্লাবে এসে বলেন, প্রায় বিশ বছর আগে দিন মজুর আনসার হাওলাদার তিনটি মেয়ে সন্তান রেখে মারা যান। সংসারে উপার্জনের কেউ নেই। ১২ শতাংসের বসত ভিটায় বাঁশ টিন দিয়ে এক কক্ষবিশিষ্ট একটি ঝুপড়ি ঘর ছাড়া আর কিছুই নেই। স্বামী মারা যাওয়ার পরথেকে মনোয়ারা অন্যের ঘরে ঝি-এর কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। বড় মেয়ে লাইজু বেগমকে রংপুরের সুলতান নামের এক ছেলের সাথে বিয়ে দিয়েছেন। সুলতান ঢাকায় গার্মেন্টস্ কর্মী। মেঝ মেয়ে রুবি বেগমকে শামিম বেপারী নামে এক ছেলের সাথে বিয়ে দেন। শামিম ঢাকায় রিক্সা চালক। বড় জামাই সুলতান মাঝে মাঝে সামান্য টাকা পাঠায় তাই দিয়ে ১০ টাকা মুল্যের চাল কিনে কোন রকম অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন তারা। বর্তমানে তাও কিনতে পারছেন না। কারন সুলতানও করোনার সময় টাকা পাঠাতে পারছেন না। সংসার চালাতে মানুষের কাছে হাত পাততে হয় মনোয়ারা বেগমের। ছোট মেয়ে তুলি আক্তার উপজেলার বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। মেধাবি ছাত্রী তুলির লেখা পড়ার সকল খরচ বহন করছেন ওই কলেজের অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান। মনোয়ারার বুকে ব্যাথা ও পায়ে সমস্যা হওয়ায় ৬ মাস আগে থেকে কোন কাজ করতে পারছেন না এবং অর্থাভাবে ডাক্তারও দেখাতে পারছেন না। বর্তমানে ঝুপড়ি ঘড়ের বেড়া না থাকায় তীব্র শেিত চরম কষ্টের শিকার হচ্ছেন তারা। বৃষ্টির দিনে ঘরে পানি পড়ে সবকিছু ভিজে যায়। তাদের কষ্টের কথা শুনে ২০১৯ সালের ২১ নভেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার কিছু চাল দিয়েছিলেন। এছাড়া অন্য কোন সাহায্য সহোযোগিতা তারা পাননি। কলেজ ছাত্রী তুলি আক্তারের অভিযোগ, হয়তো ঘুষ দিতে পারি নাই তাই ঘর পাই নাই। মা মনোয়ারা ও কলেজ পড়–য়া মেয়ে তুলি আক্তার সরকার এবং বিত্তশালিদের কাছে একটি ঘর ও দু’মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে ০১৭০৭৬২৪৩৪৮ এ নম্বরে যোগাযোগ করার আহবান এ পরিবারটির। মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চারমিং জানান, বিধবা মনোয়ারা বেগম খুব অসহায় অবস্থায় আছে, তিনি ভাঙা খুপড়ি ঘরে অতিকষ্টে বসবাস করতেছেন। তার একটি ঘর খুবই জরুরি। এ বিষয়ে ইউএনও মোক্তার হোসেন জানান, খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে এবং তাকে সার্বিক সহযোগীতা করার আশ^াসও দেন তিনি।

রাজাপুরে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরের নিজামিয়া গ্রামের ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি মো. এনায়েত হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। এনায়েত ওই এলাকার মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র। রাজাপুর থানা ওসি শহিদুল ইসলাম বলেন, সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি এনায়েতকে গ্রেফতার করে শনিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি ছাত্রদলের পৌর শাখার কমিটি গঠন
ঝালকাঠি :: ঝালকাঠিতে পৌরসভা শাখার ছাত্রদলের কমিটি গঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝালকাঠি পৌরসভা শাখার আহ্বায়ক মো.মনোয়ার হোসেন রানা ও সুমন মন্ডলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি ঘোষনা করে প্রেসলিষ্ট দিয়েছে জেলা কমিটির নেত্রী বৃন্দ। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঝালকাঠি জেলার সভাপতি মো.আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য আগামী ৬০দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে ঝালকাঠি পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ

আর্কাইভ