রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে আমির ডাকাত গ্রেফতার
বিশ্বনাথে আমির ডাকাত গ্রেফতার
মো. আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে আমির আলী (৫০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট মেট্টোপলিটন পুলিশের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর বিশ্বনাথ থানায় ডিবি পুলিশের দায়ের করা ডাকাতির প্রস্তুতি মামলার (নম্বর-১৪) আসামী ডাকাত সর্দার আমির আলী।
এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ ও জালালাবাদ থানায় আরো ৫টি ডাকাতি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ লালারগাঁও গ্রামের জঙ্গলের ভেতরে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার আমির আলীকে গ্রেফতার করে তারা।
ডাকাত সর্দার আমির আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আজ (শনিবার) দুপুরে তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)