রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » আখচাষী ও শ্রমিকদের গাইবান্ধায় বিক্ষোভ
আখচাষী ও শ্রমিকদের গাইবান্ধায় বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ রবিবার মহিমাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।
সকাল ৯ টা থেকে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের সড়কে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের দূর্নীতির কারণে পুরো সংস্থার লোকসানের দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেন না বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, অবিলম্বে চিনিশিল্প ধ্বংসকারী আমলাদের বিচারের দাবিও জানান।
গত শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।





জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা