শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান গণমাধ্যমকর্মীরা
প্রথম পাতা » গাইবান্ধা » সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান গণমাধ্যমকর্মীরা
শনিবার ● ২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান গণমাধ্যমকর্মীরা

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবির উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজন ২ জানুয়ারী শনিবার বেলা এগারোটার দিকে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সাংবাদিক সংহতি সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে আপরাধীদের বিচারের দাবী জানান।

সংহতি সমাবেশে গণমাধ্যমকর্মীরা ছাড়াও খেলোয়াড়, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, সরকারী উন্নয়ন প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান, শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে দূবৃত্তরা সময় সংবাদের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলামের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করে তাদের ব্যবহৃত ক্যামেরা, মাইক্রোফোন ও নগদ অর্থ লুটে নেয়।

হামলার সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকলেও তার নির্বিকার ভূমিকার নিন্দা জানান বক্তারা। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন মাজেদুর ও রবির শারীরীক অবস্থার আরো অবনতি হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীরা এই হামলার নির্দেশদাতা, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। সেই বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা।

সংহতি সমাবেশ শেষে শহরের ডিবি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গণমাধ্যমকর্মীরা। সংহতি সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গোবিন্দলাল দাশ, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, দীপক কুমার পাল, উজ্জল চক্রবর্তী, আরিফুল ইসলাম বাবু, কুদ্দুস আলম, রজত কান্তি বর্মন, মাহমুদুল গনি রিজন, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, সাংবাদিক রিক্তু প্রসাদ, আফরোজা লুনা, আফতাব হোসেন, তাজুল ইসলাম রেজা, সরদার শাহিদ হাসান লোটন, খালেদ হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ভবতোষ রায় মনা, কায়ছার প্লাবন, এস এম বিপ্লব, ফারহান শেখ, শাহজাহান সিরাজ, সাইফুল ইসলাম মিলন, ওবাইদুল ইসলাম ও হেদায়েতুল ইসলাম বাবু।

সংহতি জানিয়ে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক পরিষদের আহবায়ক অ্যাড সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কাস পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মতিন মোল্লা, উন্নয়নকর্মী আশরাফুল আলম, নারীমুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সদর উপজেলা পূজা উদডাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর পরিচালক, আসাদুল হাবীব সুজন ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজিন্টেটিভ অ্যাসোসিয়েশনের রবিউল ইসলাম। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন গণমাধ্যমকর্মীরা।





আর্কাইভ