শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বিনোদন » বিনোদন প্রতিদিনের যাত্রা শুরু হলো
প্রথম পাতা » বিনোদন » বিনোদন প্রতিদিনের যাত্রা শুরু হলো
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনোদন প্রতিদিনের যাত্রা শুরু হলো

ছবি : সংবাদ সংক্রান্তনজরুল ইসলাম তোফা :: “বিনোদন খাই, বিনোদনে ঘুমাই, বিনোদন ভাবি। এক ক্লিকেই এখানে বিনোদনের সবই!” এমধ শ্লোগান নিয়েই যাত্রা শুরু হয়েছে শতভাগ বিনোদন নির্ভর পোর্টাল বিনোদন প্রতিদিনের। বিনোদন নিয়ে অনেকেই ভাবেন। সারা পৃথিবীব্যাপি এখন চলছে স্পেশালাইজেশানের জোয়ার। সারা পৃথিবীর সব থেকে শক্তিশালী এই বিনোদন মাধ্যমকে আলাদা ভাবে ভাবার সময় এসেছে। এ বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেও এখন প্রায় ৪৫ টি টেলিভিশন চ্যানেল। আর কমিউনিটি রেডিও সহ পঞ্চশটিরও বেশি রেডিও সেটশন এখন সক্রিয়। নতুন জোয়ার অনলাইন, ওটিটি প্লাটফর্ম এবং হাজার হাজার ইউটিউব চ্যানেল। নতুন প্রজন্ম এখন প্রায় শতভাগ অনলাইন নির্ভর। নতুন প্রজন্মই এখন বিনোদনের নেতৃত্বে চলে এসেছে প্রায়। আগে টেলিভিশন চ্যানেলের নানা খবর ইউটিউবে আসতো। এখন ইউটিউবের খবর আসে স্যাটেলাইট চ্যানেলে। ধুকে ধুকে চললেও সিনেমা ইন্ডাস্ট্রিও রয়েছে সচল। কিন্তু এদেশে শতভাগ বিনোদনের খবর নিয়ে কোন টেলিভিশন চ্যানেল বা দৈনিক পত্রিকা, পোর্টাল নেই। একটা সময় এদেশে সাপ্তাহিক চিত্রালী, ছায়াছন্দ এর মত পত্রিকাগুলো মানুষের হাতে হাতে থাকতো। এখন সেগুলোও মৃত প্রায়। দুই চারটি সাপ্তাহিক ও পাক্ষিক বিনোদন পত্রিকা চোখে পড়লেও তাদের অনলাইন একটিভিটিজ খুবই দূর্বল। এসব শূণ্যতাকে মাথায় রেখেই দেশে যাত্রা শুরু হচ্ছে এই নতুন বিনোদন নিউজ পোর্টালটির। বিনোদন প্রতিদিনের দক্ষ চীফ এডিটর শিমুল সরকার বলেছেন, শুধুই বিনোদন বিষয়ক বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল হচ্ছে আমাদের বিনোদন প্রতিদিন। দেশে অনেক নিউজ পোর্টাল আছে যারা সাধারন খবরের পাশাপাশি বিনোদন বিষয়ক নিউজও করে থাকেন। তবে শুধুই বিনোদন বিষয়ক নিউজ পোর্টালের অভাববোধ থেকেই আমাদের এমন ভাবনা। আমরা বিশ্বের সকল বিনোদনের খবরই দেয়ার চেষ্টা করবো এবং তা অবশ্যই শতভাগ সত্য খবর হবে। আশা করছি ভালো কিছুই হতে যাচ্ছে বিনোদন প্রতিদিন। বিনোদন প্রতিদিনের প্রকাশক শাহ্ আলম বলেন, আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকার গুলোর পর সুস্থ বিনোদনের প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমাদের প্রয়াস থাকবে বিনোদনের পাশাপাশি সুস্থ বিনোদনে গুরুত্ব দেয়ার। আমাদের শ্লোগানই বুঝিয়ে দেই আমাদের ভাবনা গুলোকে। আমাদের পাশে থাকবেন এই আশা করছি, আমরা নিরাশ করবো না। নিউজ পোর্টালের পাশাপাশি বিনোদন প্রতিদিনের ইউটিউব চ্যানেলেরও যাত্রা শুরু হয়েছে ১ জানুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে। সেখানে বাংলাদেশের প্রথম শতভাগ ভিডিও নিউজ প্রকাশিত হবে বলে বিনোদন প্রতিদিন সুত্রে জানা গেছে।
বিনোদন প্রতিদিন তাদের ইউটিউব চ্যানেলের জন্য শুরুতেই “বাউল বৈঠক” নামে একটি লোকসঙ্গীতের আয়োজন করেছেন। সিজন ওয়ান আয়োজনের প্রথম গানটি দেখা যাবে এই ইউটিউব লিঙ্ক এ- https://www.youtube.com/watch?v=8M3RC0AvWHg চ্যানেল লিংক https://www.youtube.com/channel/UC8DHyVYaJMGFnoACUYuXjYQ বিনোদন প্রতিদিনের ওয়েব পোর্টাল -http://binodonprotidin.com/ ফেইসবুক পেইজ - https://www.facebook.com/binodonprotidinnews





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)