শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মিঠুন চাকমার স্মরণসভা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মিঠুন চাকমার স্মরণসভা
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে মিঠুন চাকমার স্মরণসভা

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‌“বিপ্লবীর মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল বিপ্লবের চেতনায়” এই স্লোগানে ইউপিডিএফ’র অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি শহীদ মিঠুন চাকমা’র ৩য় শহীদ বার্ষিকীতে খাগড়াছড়িতে স্মরণসভা করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রবিবার ৩ জানুয়ারি সকাল ১০টায় “শত শহীদের আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে নারীর সম্ভ্রম ও জাতীয় অস্তিত্ব রক্ষা তথা পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলন জোরদার করি” এই আহ্বানে ইউপিডিএফের খাগড়াছড়ি সদর ইউনিটের উদ্যোগে খাগড়াছড়ি সদর এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় শহীদ মিঠুন চাকমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা ও প্রকাশ চাকমা।

এতে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি এন্টি চাকমা।

এরপর মিঠুন চাকমাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত স্মরণসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

তিনি বলেন, মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের নিপীড়িত জনগণের মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে গিয়ে মিথ্যা মামলা, জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েও তিনি দমে যাননি। লড়াই-সংগ্রামে অবিচল থেকেছেন।

তিনি আরও বলেন, মিঠুন চাকমা পার্বত্য চট্টগ্রামের নিপীড়ন-নির্যাতন ও জাতীয় অস্তিত্ব রক্ষা তথা পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। লড়াই-সংগ্রামে তাঁর অবদান চিরভাস্বর হয়ে থাকবে। মিঠুন চাকমা যে চেতনায় লড়াই সংগ্রাম করে গেছেন সে চেতনার কোন মৃত্যু নেই।

তিনি পার্বত চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব রক্ষা ও অন্যায় দমনপীড়নের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার মাধ্যমে মিঠুন চাকমার লালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

অংগ্য মারমা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠী মিঠুন চাকমাকে হত্যা করেও ক্ষান্ত হয়নি। তারা মিঠুন চাকমার খুনি-সন্ত্রাসীদের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। শাসকগোষ্ঠীর মদদে এই সন্ত্রাসীরা অবাধে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। মিঠুন চাকমাকে হত্যার ৩ বছর পেরিয়ে গেলেও প্রশাসন এখনো চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার করেনি। উপরন্তু সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাখা হয়েছে।

তিনি অবিলম্বে মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দেয়া বন্ধ করার দাবি জানান।
এছাড়া জেলার পানছড়ি ও গুইমারায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের স্থানীয় শাখার উদ্যোগে শহীদ মিঠুন চাকমার শহীদ বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন স্থানে মিঠুন চাকমার শহীদ বার্ষিকী পালিত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি জেলা আদালত থেকে মামলায় হাজিরা দিয়ে শহরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির প্রবেশ গেট এলাকা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী মোটর সাইকেলযোগে এসে মিঠুন চাকমাকে তুলে নিয়ে যায় এবং দক্ষিণ পানখাইয়া পাড়া এলাকায় রাস্তার মাঝে মাথায় ও বুকে গুলি করে হত্যার পর ফেলে রেখে যায়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আর্কাইভ