শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
প্রথম পাতা » কৃষি » পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন

ছবি: সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বারি-৫ ও বারি-৬ উৎপাদনে সাফল্য পেয়েছেন গবেষকরা। বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র ( বিএআরআই) এর তত্ত্বাবধানে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এ পেঁয়াজের সফল আবাদও হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় বারি-৫ জাতের এ পেঁয়াজ সারা বছর রোপণ করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এ জাতের পেঁয়াজের বীজ উৎপাদন ও চাষাবাদের বিষয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত ও অগ্রগামী পেঁয়াজ চাষীসহ ১৪০ জন কৃষককে এ পেঁয়াজ চাষে ধারণা দেয়া হয়েছে।

৭ জানুয়ারী বৃহষ্পতিবার কৃষক কৃষাণীর মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল লতিফ, জাতীয় কৃষিপদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব মো. শাহজাহান আলী, ড. মো. মাসুদ আলম ও ড. মো. নুরআলম চৌধুরী, বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।

কৃষিকরা জানান, বর্ষার শেষে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিবছর পেঁয়াজের সংকট হয়। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিবছর পেঁয়াজের দাম বাড়ে। বারি-৫ ও বারি-৬ জাতের উচ্চফলনশীল এ পেঁয়াজ আবাদে বিঘা প্রতি ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। তাতে পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি আমদানি নির্ভরতা নেমে আসবে শূন্যের কোঠায়। নতুন জাতের এ পেঁয়াজ আবাদের খরচ অপেক্ষাকৃত কম এবং ফলনও ভালো। কৃষক পর্যায়ে পরীক্ষামূলক উৎপাদনে সফলতা এলে আগামী বছর থেকে নতুন জাতের এ পেঁয়াজ বাণিজ্যিকভাবে সারাদেশে আবাদের উদ্যোগ নেওয়া হবে ।

এই উপলক্ষে পাবনা ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর কৃষক কৃষানীদের নিয়ে বারি-৫ ও বারি-৫ পেয়াজ’র বগুড়া বিএআরআই, শিবগঞ্জ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র’র ড. মো.হামিম রেজা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্র, বিএআরআই ঈশ্বরদী’র পরিচালক ড. দেবা র্শীষ সরকার।





আর্কাইভ