শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর খোঁজ পেলো শিশুর পিতামাতা। একদিন পর শিশু স্বাধীন হোসেন (৮) এর মরদেহ উদ্ধার করেছে স্বজন ও এলাকাবাসী।

আজ ৯ জানুয়ারি শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত স্বাধীন বামনগ্রামের কৃষক শাহাদত হোসেনের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে স্বাধীন সবার ছোট। ৮ জানুয়ারি শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল শিশু স্বাধীন।

শিশুটির পিতা শাহাদত হোসেন জানান, শুক্রবার দুপুরে বড় মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে গোসল দিতে পুকুরে গিয়েছিল স্বাধীন। গোসল দেওয়ানো শেষে তাকে পাড়ে তুলে দিয়েছিল তানজিলা। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে খবর দেয়া হয় চাটমোহর দমকল বাহিনী ও পুলিশকে।

চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মঈনুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর তল্লাসী করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছাই। পুকুরে তল্লাসীর এক পর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু ছোট শিশু পানিতে ডুবে মারা গেছে আর পরিবারের অভিযোগও নেই, সেকারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামালা দায়ের করা হয়েছে।





আর্কাইভ