শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন স্বামী ও সতিন পলাতক
ঝিনাইদহে গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন স্বামী ও সতিন পলাতক

ঝিনাইদহ জেলা :: ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ায় পাষন্ড স্বামী ও সতিনের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন নুরুন্নাহার নামে এক গৃহবধূ ৷ তাকে ৭ দিন ধরে ঘরে আটকে রেখে চরমভাবে নির্যাতন করা হয়েছে৷ গৃহবধূ নুরুন্নাহার চট্টগামের সাতকানিয়া উপজেলার বকরা আলী বিল গ্রামের ইউসুফ আলী মেয়ে ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ৷ বর্তমান তারা ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন ৷ এদিকে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে ৷ এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন ৷ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, শহিদুলের সাথে নুরুন্নাহারের ১৪ বছর আগে বিয়ে। বিয়ের পরে নুরুন্নাহারের ২ টি সন্তান আছে ৷ ৭ বছর পরে শহিদুল ইসলাম আরও একটি বিয়ে করে ৷ এরপর থেকেই নুরুন্নাহারকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল স্বামী শহিদুল ও সতিন রহিমা খাতুন ৷ প্রতিবেশিরা অভিযাগ করেন, এক মাস আগে বাবার বাড়ী যাওয়া কথা বলে নুরুন্নাহারকে ঝিনাইদহ শহরের নুতন কোর্টপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে শহিদুল ও তার ছোট স্ত্রী রহিমা শুরু করে নির্যাতন ৷ গত ৭ দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে ৷ বুধবার রাত ১টার দিকে ওই গৃহবধূর আত্মচিত্কারে প্রতিবেশী টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ৷ নরুন্নাহারের সারা শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণ হচ্ছে৷ তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না ৷ ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিত্সক ডাঃ দোবাশিষ জানান, নরুন্নাহারের সারা শরীরে ক্ষত চিহ্ন ৷ তাকে অমানবিক ভাবে আঘাত করা হয়েছে ৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এর সাথে জড়িত স্বামী শহিদুল ও সতিন রহিমাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ