শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর পিটিয়ে হত্যা
ঝিনাইদহে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর পিটিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি ::ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় নয়ন হোসেন নামে (১৬) এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়৷ নয়ন হোসেন আদর্শপাড়ার কচাতলা এলাকার কাচা মালের ব্যাবসায়ী রফিকুল ইসলামের ছেলে ৷ নয়নকে বুধবার রাত ৮টার দিকে আদর্শপাড়ার মর্নিংবেল স্কুলের পাশে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা ৷ নিহতর মামাতো ভাই উজ্জল হোসেন জানান, বুধবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে পাড়ার ছেলেদের সাথে তর্কবিতর্ক হয়৷ বিষয়টি নিস্পত্তি হলেও বুধবার রাত ৮টার দিকে পাড়ার কিছু বড় ভাই এসে নয়নকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ৷ তিনি আরো জানান, রক্তাক্ত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিত্সকরা রোগীর অবস্থা খারার হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ সেখানে বৃস্পতিবার ভোরে ভর্তি করা হলে চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ ঢাকা নিয়ে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃতু্য বরণ করে৷ এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ক্রিকেট খেলার মতো তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে ৷ তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)