বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ২ ইট ভাটাকে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
মাটিরাঙ্গায় ২ ইট ভাটাকে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ২ ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ১৩ জানুয়ারি দুপুরে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় থ্রি আর ও ট্রিপল থ্রি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এবং মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিজ ফারজানা আক্তার ববি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধভাবে কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকার দায়ে ২ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল