শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে মৎস্য দপ্তরের মাঠ দিবস পালিত
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে মৎস্য দপ্তরের মাঠ দিবস পালিত
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে মৎস্য দপ্তরের মাঠ দিবস পালিত

ছবি: সংবাদ সংক্রান্তআল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: আজ রবিবার ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া’য় সিআইজি মৎস্যচাষী প্রদর্শনী পুকুর চত্তরে উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে মাঠ দিবস পালিত হয়েছে। দক্ষিনপাড়া ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুলের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। আরো বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য ফারুক হোসেন, মৎস্য দপ্তর ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, প্রকল্প ক্ষেত্র সহকারী বিভূতি কুমার, ইউনিয়ন সম্প্রসারণ লিফ প্রতিনিধি আতিকুর রহমান ও মোঃ সিজু মিয়া, সফল মৎস্যচাষী মুঞ্জুরুল হক, শাহীন মিয়া, সারওয়ার হোসেন, জিন্নাতুল ইসলাম, মোনারুল ইসলাম ও আল আমিন মন্ডল প্রমূখ। মাঠ দিবসে শতাধিক মৎস্যচাষী সদস্য অংশ গ্রহন করেন। এরপর প্রদর্শনী পুকুরে জাল টেনে মাছ প্রদর্শন করা হয়।

মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যানের সহধর্মীনি’র নামাজে জানাযা সর্ম্পন্ন
বগুড়া :: বগুড়া গাবতলীর মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম ইয়াছিন আলীর সহধর্মীনি মোছাঃ জামিলা বেগম (৯০) আজ রবিবার বাদজোহর গ্রামের বাড়ী পূর্ব মহিষাবানে মরহুমার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সর্ম্পন্ন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৬ছেলে ও ৭মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা’য় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম রিপন’সহ বিএনপি, যুব-ছাত্রদল এবং স্থানীয় মুসল্লীগন। এদিকে, মরহুমা জামিলা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)