শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ ১৮ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়া পথের হাটস্থ স্কুল মার্কেটের চেম্বার থেকে তাঁকে আটক করা হয়। চেম্বারের সামনে ও ভেতরে এম, বি.বি.এস, পি.জি. টি এবং শিশু ও মেডিসিন সার্জারী, জেনারেল ফিজিসিয়ান সাইন বোর্ড টাঙ্গানো ছিল।
এসময় পুলিশ প্যাড ও ভিজিটিং কার্ডসহ এমবিবিএস ডাক্তার পরিচয় সম্বলিত বিভিন্ন আলামতের প্রমাণ প্রায় পুলিশ। ধৃত ভুয়া চিকিসক জাহাঙ্গীর রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেম ওরফে মেরুর ছেলে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতেএমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আমরা আটক করা করি। আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান এর আগেও বেশ কয়েক বার উপজেলা প্রশাসন তাঁকে এ অভিযোগে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছিল। তিনি জেল থেকে বের হয়ে পুনরায় চিকিৎসা শুরু করেন।
গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে চেয়ারম্যান রোকন উদ্দিন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে গভীর রাতে রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল ও শীতার্ত মানুষের খুঁজে তাঁদের গায়ে কম্বল জড়িয়ে দেন স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন। গতকাল রবিবার গভীর রাতে তিনি চট্টগ্রাম কাপ্তাই-মহাসড়কে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে অসংখ্য কম্বল বিতরণ করেন। এসময় তিনি জানান, গত কয়েক দিন ধরে শীতের মাত্রা বেড়েছে এতে করে কেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েছে তাই এসব অসহায় মানুষের কথা চিন্তা করে কাপ্তাই সড়কের পাহাড়তলী বাজারে পথে ঘাটে শুয়ে থাকা ও গাড়ি চালক বেশ কিছু মানুষের মাঝে কম্বল জড়িয়ে দিযেছি। যাতে তাঁরা একটু হলেও এ শীতে একটু স্বস্তি পান। এসময় আরও উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ-সভাপতি এস.এম আজিম, কামরুল হাসান রাসেল, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মো. আলম, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মামুন ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো. জি.এম হাসান ও পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীর হোসেন প্রমুখ।





আর্কাইভ