শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » উন্নত প্রযুক্তির মাধ্যমে সবার আগে খাদ্য উৎপাদন করতে হবে : বাগেরহাট জেলা প্রশাসক
প্রথম পাতা » খুলনা বিভাগ » উন্নত প্রযুক্তির মাধ্যমে সবার আগে খাদ্য উৎপাদন করতে হবে : বাগেরহাট জেলা প্রশাসক
বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নত প্রযুক্তির মাধ্যমে সবার আগে খাদ্য উৎপাদন করতে হবে : বাগেরহাট জেলা প্রশাসক

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেছেন, বিশ্বের সব দেশ প্রযুক্তিতে এগিয়ে রয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের কুষি কাজ ছেড়ে দিলে হবে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সবার আগে খাদ্য উৎপাদন করতে হবে। কারণ খাদ্য উৎপাদন না করলে দেশ সয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে না। তিনি গতকাল বুধবার বিকালে বেতাগার মাসকাটা বিলে কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২০-২১অর্থ বছরে রবি মৌসুমে ৫০একরের ব্লক প্রদশর্নী প্রকল্পের আওতায় হাইব্রীড জাতের ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে সমলয়ে চাষাবাদের চারা রোপন এর উদ্ভোধন ও বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের যে কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন তা আমাকে মনোমুগ্ধ করেছে। আমি তিন বছর মেয়াদে ১০টি কর্মপরিকল্পনা নিয়ে এ জেলায় কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করেছি। কিন্তু বেতাগায় এসে দেখলাম আমার সে কর্মপরিকল্পনার অধিকাংশ বেতাগা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে। এখন তাদের উদ্যোগ গুলি আমি পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় ছড়িয়ে দিব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এবং কৃষি সম্প্রসারণ বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাশ।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন।

পরে প্রধান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন জন অংশীদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা আমাদের অঙ্গিকার প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৪টি স্থায়ী কমিটির সদস্য ও সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এর আগে তিনি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, অর্গানিক বেতাগা, তাসফিয়া ফিস কালচার এন্ড তালহা এগ্রো, বেতাগা ইউনিয়ন খামার জাত সাব প্রজেক্ট, মাসকাটা-ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জ রুম, মাসকাটা কমিউনিটি ক্লিনিক, বেতাগা পাবলিক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও চেঞ্জ রুম ও বেতাগা পাইপ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে বিকাল সাড়ে ৪টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় মিলিত হন।

হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করলেন উপমন্ত্রী

বাগেরহাট :: বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বাগেরহাটের মোংলায় সোনাইলতলা, সুন্দরবন ও মিঠাখালি ইউনিয়নে শীতার্ত অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন। প্রতিটি ইউনিয়নে ১৫০ জন সহ তিনটি ইউনিয়নে ৪৫০ জন অসহায় হতদরিদ্রের মাঝে দেয়া হয়েছে এ কম্বল।
কম্বল বিতরন অনুষ্ঠানে মোংলা উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, সোনাইলতলা ইউপি চেয়্যারম্যান নারজিনা বেগম, মিঠাখালি ইউপি চেয়্যারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়্যারম্যান শেখ কবির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. সবুজ হাওলাদার,সোনাইলতলা ইউপি সদস্য মাহাবুব মোল্ল্যা, মিঠাখালি ইউপি সদস্য ( প্যানেল চেয়্যারম্যান) মো. আরিফ হোসেন সহ ৩ টি ইউনিয়নের সকল স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ