শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি নেতাকে আটকের পর ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি নেতাকে আটকের পর ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর নিন্দা
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিপি নেতাকে আটকের পর ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর নিন্দা

---সংবাদ বিজ্ঞপ্তি :: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা আজ রবিবার ২৪ জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অনন্ত চাকমাকে আটকের পর ষড়যন্ত্রমূলকভাবে গাঁজা গুজিয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, গতকাল শনিবার (২৩ জানুয়ারি ২০২১) সকাল ১০টায় পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সভাপতি অনন্ত চাকমা বাবুছড়া নতুন বাজার থেকে সাংগঠনিক কাজে মোটরসাইকেল যোগে দীঘিনালা সদর এলাকায় যাচ্ছিলেন। এ সময় বাবুছড়া পুরাতন বাজারে অবস্থিত সেনাবাহিনীর বাবুছড়া সাব জোনের চেকপোস্টে মোটর সাইকেল থামিয়ে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এরপর বেধড়ক শারিরীক নির্যাতন করার পর রাত প্রায় সাড়ে ১০টা দিকে তাকে সেনাবাহিনীর কাছে থাকা ৯শ গ্রাম গাঁজা গুজিয়ে দিয়ে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর বাবুছড়া সাব জোনে অনন্ত চাকমার মুক্তির সুপারিশ নিয়ে যাওয়া মো. মতিন নামে এক বাঙালি ব্যবসায়ীকে বেঁধে রেখে শারিরীক নির্যাতন করা হয়।
নেতৃদ্বয় অভিযোগ করে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীরা সেনা- প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মাদক সরবরাহ, চোরা চালান ও ক্রয়- বিক্রয় করছে। সরকার দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও সেসব কাজে সরাসরি জরিত রয়েছে। কিন্তু, সেসকল মাদক ব্যবসায়ীর গডফাদার, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনের ধরাশোয়ার বাহিরে। মূলত, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠী তাদের হীনস্বার্থের জন্য ছাত্র-যুবদের মাঝে মাদক ছড়িয়ে দিয়ে ছাত্র সমাজকে রসাতলে নিয়ে যাবার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যারা জনগণের পক্ষে কাজ করছেন, জনগণের সুখ-দুখের পাশে দাঁড়াচ্ছেন সেসকল রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে অস্ত্র-মাদকসহ নানান ঘড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজিয়ে ধমন-পীড়ন করা হচ্ছে।

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনন্ত চাকমা একজন আদর্শিক ধারার রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা। তিনি পার্বত্য চট্টগ্রামসহ দেশের নিপীড়িত জনগণের পক্ষে এবং শাসকগোষ্ঠীর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছেন। সুতরাং তার কাছ থেকে গাঁজা পাওয়ার কোন প্রশ্নই উঠে না। এটি সম্পূর্ণ সাজানো, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। মূলত পাহাড়ি ছাত্র পরিষদের মতো একটি আদর্শিক ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সেনাবাহিনী ষড়যন্ত্রমূলকভাবে গাঁজা গুজিয়ে দিয়ে এই নাটক মঞ্চস্থ করেছে।
নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এক শ্রেণী সামরিক-বেসামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রমোশন বাণিজ্য চলছে। এর জন্য তারা মাদকসহ অবৈধ অস্ত্র চোরাচালানের কাজও চালিয়ে যাচ্ছে। আর তাদের এই প্রমোশন বাণিজ্যের বলি হচ্ছে পাহাড়ে সাধারণ মানুষসহ রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। নিরীহ লোকজনকে বেআইনিভাবে আটক করে কখনো তাদের সরবরাহকৃত অবৈধ অস্ত্র গুজিয়ে দিয়ে, কখনো মাদক গুজিয়ে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তারা স্বার্থ আদায়ে মরিয়া হয়ে উঠেছে। দিন-দুপুরে প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে সাধারণ ছাত্র-যুবকদের মিথ্যাভাবে মাদক মামলায় ফাঁসানো হচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয়, অবিলম্বে পিসিপি নেতা অনন্ত চাকমাকে নিঃশর্ত মুক্তি প্রদান ও অস্ত্র-মাদক উদ্ধারের নামে রাষ্ট্রীয় বাহিনীর প্রমোশন বাণিজ্য বন্ধ করা, রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ