শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রচন্ড শীতকে উপেক্ষা করে মোড়েলগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রচন্ড শীতকে উপেক্ষা করে মোড়েলগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রচন্ড শীতকে উপেক্ষা করে মোড়েলগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: আসছে আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি প্রচার প্রচারণায় সরগরম পৌর সভার নির্বাচনী মাঠ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গোটা পৌর এলাকা। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ, সাজসাজ রব। হাট বাজার, পাড়ায় মহল্লায় সর্বত্রই ঝুলছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টার । পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা পৌর শহর চলছে মাইকিং।

৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪২ জন এবং ৩ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৫৬ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।

উল্লেখ্য, মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা ৪র্থ বারের মত নির্বাচিত মেয়র হলেন তিনি।

প্রতীক বরাদ্দের পর থেকে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা জোরেশোরে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে । করছেন কুশল বিনিময় কামনা করছেন দোয়া ও সমর্থন । প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন গণ সংযোগ,উঠান বৈঠক। প্রার্থনা করছেন কাংখিত ভোট। বিশেষ করে মহিলা ভোটারদের সমর্থনের আশায় বাড়ি বাড়ি যাচ্ছেন একের পর এক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। চায়ের দোকান ,হোটেল রেষ্টুরেন্ট,অফিস পাড়াসহ সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা। প্রার্থীদের নিয়ে ভোটাররা কষছেন ভোটের হিসাব নিকাশ । সাধারণ ভোটাররা মুখ না খুললেও প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষন। মিলাচ্ছেন ভোটের হিসাব নিকাশ।

উপজেলার সদর ইউনিয়নের ৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৮ সনে মোড়েলগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৮৬ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪১৪ জন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
আগামি ৩০ জানুয়ারি পৌরবাসি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করবেন তাদের পৌর ওয়ার্ড।

সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)