শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » নওগাঁ » নারীসহ মূর্তি চোরাকারবারি চক্রের ১০ সদস্য আটক
প্রথম পাতা » নওগাঁ » নারীসহ মূর্তি চোরাকারবারি চক্রের ১০ সদস্য আটক
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীসহ মূর্তি চোরাকারবারি চক্রের ১০ সদস্য আটক

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মূর্তি চক্রের একজন নারীসহ ১০ সদস্যকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। তারা দেশের বিভিন্ন জেলা থেকে সঙ্গবদ্ধ হয়ে মূর্তি কিনতে এসে ফেঁসে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতদের শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামের নঈমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) বিশেষ ধাতব (যা আগুনে গলেনা) দ্বারা তৈরি “প্লাটিনাম” (মূর্তি) বিক্রির প্রলোভন দিয়ে একটি প্রতারক চক্রকে আত্রাইয়ে নিয়ে আসে। শুক্রবার বেলা ১০ টার দিকে ১০ জনের ওই চক্র উপজেলার আহসানগঞ্জ হাট চত্বরে পৌঁছলে সেখানে তাদের মাঝে দর কশাকসি শুরু হয়। এদিকে ক্রেতা সেজে আগতরা আগে প্লাটিনাম দেখতে চায়। আনোয়ার বলে আগে ৩ কোটি টাকা দিন। টাকা দিলে প্লাটিনাম দেব। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডার শুরু হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী তাদেরকে আটক করেন। পরে আত্রাই থানা পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামের নঈমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মোসলেম মাতব্বরের ছেলে সেন্টু মাতব্বর (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার কেকনিয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে হানিফ মিয়া (৪০), একই উপজেলার নিজরা গ্রামের লুৎফর রহমানের ছেলে আজিজুর রহমান (৩৮), বি.বাড়িয়ার নাসিরগঞ্জ উপজেলার বড়ইউড়ি গ্রামের হরি চরন সরকারের ছেলে বিমল চরণ সরকার জয় (৪০), দিনাজপুরের বিরল উপজেলার রাজুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে ছাইফুল ইসলাম (৪৫), নড়াইলের নরাগাঁথী উপজেলার কেশবপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে রুবেল (৩৪), একই উপজেলার একই গ্রামের সবুর মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩০), নওগাঁর বদলগাছি উপজেলার পুকুরিয়া গ্রামের মফিজ মিলিটারীর ছেলে জাহিদ (৪০), যশোরের অভয়নগর উপজেলার বাশুরিয়া দিঘীরপাড় গ্রামের ইব্রাহীম মোল্লার মেয়ে রোজিনা (৩০)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আবুল কালাম আজাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)