শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিণ্ডিকেটদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন
প্রথম পাতা » জাতীয় » ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিণ্ডিকেটদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিণ্ডিকেটদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক এবং সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে চালের দামের ধারাবাহিক উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এই ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কোন ধরনের যৌক্তিক কারণ নেই। সামান্য যেটুকু ঘাটতির কথা বলা হচ্ছে তার জন্য চাল আমদানী করা হচ্ছে। এই অবস্থায় দফায় দফায় মোটা চালসহ প্রায় সকল ধরনের চালের দাম বৃদ্ধিতে খেতমজুর ভূমিহীনসহ শ্রমজীবী মেহনতি মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তারা উল্লেখ করেন একদিকে মুনাফাখোর অসৎ বাজার সিণ্ডিকেটসমূহ আর অন্যদিকে চাতালের মালিকদের কারসাজিতে লাগামহীনভাবে চালের দাম বাড়ানো হচ্ছে।

বাজার নিয়ন্ত্রণের সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এ কারণে অসৎ ব্যবসায়ী চুড়ান্ত স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে

একই সাথে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গ্রামের গরীব ও স্বল্প আয়ের মানুষদের জন্য চালু করা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচীসহ দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে অনেকটাই ব্যর্থতায় পর্যবশীত হয়েছে। বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাথা, ভিজিবি ও ভিজিএফ কর্মসূচিসহ গ্রামীণ গরীবদের জন্য নেওয়া প্রায় সকল প্রকল্পই দুর্নীতির কারণে অনেকটাই অকার্যকরী হয়ে পড়েছে। খোদ রকারী প্রতিবেদনেই এইসব প্রকল্পের দুর্নীতি, স্বজনপ্রীতির বিস্ময়কর সব তথ্য বেরিয়ে এসেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন মুজিববর্ষে সরকারি উদ্যোগে যে ৭০ হাজার গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার কথা বলা হয়েছে তাতেও অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের গুরুতর সব অভযোগ উত্থাপিত হয়েছে। এই কারণে প্রকৃত আশ্রয়হীন ও ভূমিহীনরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

নেতৃবৃন্দ খেতমজুর, ভূমিহীন ও গরীবদের জন্য নেওয়া এইসব প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

একই সাথে দ্রুত চালের দাম কমানোসহ বাজার সিণ্ডিকেট নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)