শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম রোববার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় প্রথমে টিকা নেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন। করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম জেলা কমিটি এই টিকাদান কার্যক্রমের আয়োজন করে।

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে বলেন, গাইবান্ধার সর্বস্তরের জনসাধারণকে নির্ধারিত পদ্ধতিতে “সুরক্ষা” অ্যাপের ম্যাধমে নিবন্ধন করে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহবান জানান এবং অন্যদেরকেও টিকা গ্রহণে উৎসাহিত করার পরাপর্শ দেন। তিনি আরও বলেন, টিকা গ্রহণের মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন পাশ্ববর্তী সকলকে সুরক্ষিত রাখুন।
টিকা গ্রহণের পরে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন। এতে তাঁর কোন অসুবিধাই হচ্ছে না।
অন্যান্যদের মধ্যে টিকা নেন সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জহুরুল কাইয়ুম, সাংবাদিক উত্তম সরকার, আফতাব হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান প্রমুখ।

গাইবান্ধা জেলা সদরে ৫শ’ ৩১ জন রেজিস্ট্রেশন করেন। এরমধ্যে ৩শ’ জনকে ম্যাসেজ দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১শ’ জনকে টিকা প্রদান করা হয়।





আর্কাইভ