বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৬
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৬
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে অসুস্থ নানীকে দেখতে গিয়ে ইমরান হোসেন নামে দেড় বছরের ছেলেকে হারালেন এক মা। গতকাল ১০ ফেব্রুয়ারী বুধবার বিকেল সাড়ে ৩টায় রাউজান-নোয়াপাড়া সড়কের বিনাজুরি এলাকায় চাঁদের গাড়ির (চট্টগ্রাম-গ-৭৭৭৭)’র সামনের চাকা ভেঙ্গে পাশের সিএনজি অটোরিকশা।(চট্টগ্রাম-থ-১২-৮১৯৩) সাথে সংঘর্ষ হলে একই পরিবারের নিহত শিশুসহ ছয় সদস্য ও চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক শিশু ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান হাটহাজারী উপজেলার ফতেহপুরের মেহের নগর এলাকার গুরা মিয়ার বাড়ির আকবর আলীর ছেলে।
এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন বলেন, চাঁদের গাড়ির সামনের এক্সেল ভেঙ্গে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও ৬জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে। গাড়িটি আটক করা হয়েছে।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী