বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৪
মাটিরাঙ্গায় দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত-৪
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি বর্ণাল বাজারে দু’টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪জন আহত হয়েছে।
গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহতরা হলেন, তবলছড়ি মোল্লাবাজার, হাজী পাড়া (৮২ টিলা) এলাকার
মো. নুর হোসেন (৪০), মোছা. নুর জাহান (৩০), তাদের সন্তান তাছলিমা (২) ও সিএনজি ড্রাইভার সরকার পাড়ার শামসুল হক’র ছেলে মো. এরশাদ (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় মৃত এক আত্মীয়কে দেখতে সিএনজি চালিত অটোরিকশায় মাটিরাঙ্গা আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আরো একটি সিএনজি চালিত অটোরিকশা মোল্লা চৌমুহনীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দুর্ঘটনাস্থল এলাকায় আসলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রী বহনকারী সিএনজি রাস্তা থেকে উল্টে পাহাড়ের খাদে গিয়ে পড়ে।
স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, সকালে উপজেলার বর্ণাল বাজার এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।





খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা