বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের জনসংযোগ পদে যোগদান করলেন ফজলুর রহমান
চুয়েটের জনসংযোগ পদে যোগদান করলেন ফজলুর রহমান
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদে নিয়োগ পেয়েছেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) হিসেবে কর্মরত মোহাম্মদ ফজলুর রহমান।
আজ ১১ ফেব্রুয়ারি অপরাহ্নে তিনি উক্ত পদে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিভিন্ন মিডিয়ায় সংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি ২০১১ সালের ১১ এপ্রিল চুয়েটের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে এবং ২০১৬ সালের ১৭ জুলাই সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) হিসেবে অদ্যাবধি কর্মরত ছিলেন। এছাড়া ২০১৯ সালের ৯ জুলাই থেকে তিনি স্বীয় দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে গবেষণা ও সম্প্রসারণ অফিসের সহকারী পরিচালক পদের বিপরীতে একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার দায়িত্ব পালন করে আসছেন। একইসাথে চুয়েট ক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি চাকরি জীবনের পাশাপাশি লেখালেখিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। মোহাম্মদ ফজলুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরহম ছাবের আহমদ ও মিসেস লায়লা বেগমের ৫ম পুত্র।





করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩