বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় মাহিন্দ্র-ট্রাক সংঘর্ষে হতাহত-২
মাটিরাঙ্গায় মাহিন্দ্র-ট্রাক সংঘর্ষে হতাহত-২
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা নতুন পাড়া দূর্গাবাড়ি আনসার ক্যাম্পের সামনে মাহিন্দ্র-ট্রাক সংঘর্ষে কমপিত লাল ত্রিপুরা (৬৫) নামে একজন নিহত ও একজন আহত হয়েছে।
আজ বুধবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাটিরাঙ্গা নতুন পাড়ার দূর্গাবাড়ি আনসার ক্যাম্পের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা মাহিন্দ্র গাড়ি একটি টমটমকে অতিক্রম করার সময় মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি গামী ট্রাক এর সামনে পড়ে যায় তখন ট্রাককে সাইড দিতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে গাড়িতে থাকা খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়া গ্রামের মৃত দেবেন্দ্র লাল ত্রিপুরার ছেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এসময় আলুটিলা পূনর্বাসন এলাকায় বাসিন্দা ত্রিবেনী ত্রিপুরা (৪২) নামে অপর একজন আহত হয়।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, ঘটনাস্থল পরির্দশন করেছি। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের