শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জনদুর্ভোগ » নওগাঁয় রেলগেট আছে গেটম্যান নেই
প্রথম পাতা » জনদুর্ভোগ » নওগাঁয় রেলগেট আছে গেটম্যান নেই
শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় রেলগেট আছে গেটম্যান নেই

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাই রেল গেটে দীর্ঘ ১৫ বছর থেকে নাম মাত্র বেতনে গেটম্যানের দায়িত্ব পালন করছেন শ্রবনশক্তি প্রতিবন্ধী এক বৃদ্ধ। গেট থাকলেও এখানে রেলওয়ের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত কোন গেটম্যান নেই। সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাসিক ৫০০ টাকা দিয়ে নিযুক্ত করা হয় এ বৃদ্ধকে। প্রায় ৬৫ বছর বয়সী মো. জানে আলম শেখ নামের এ বৃদ্ধ শ্রবনশক্তি প্রতিবন্ধী।

আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে একটি ও দক্ষিণ পাশে রেল ব্রিজ সংলগ্ন একটি গেট রয়েছে। উত্তর পাশের গেটে রেলওয়ের পক্ষ থেকে দুইজন গেটম্যান নিয়োগ দেয়া হলেও দক্ষিণ পাশের গেটে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। ফলে এখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটতো। এসব দুর্ঘটনা এড়াতে প্রায় ১৫ বছর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা মাইনায় আজকের বৃদ্ধ জানে আলম শেখকে গেটম্যান হিসেবে নিযুক্ত করা হয়। সে সময় থেকে আজও বৃদ্ধ জানে আলম শেখ একক ভাবে ২৪ ঘন্টা গেটম্যানের দায়িত্ব পালন করে আসছেন । এদিকে এ রেল লাইন দিয়ে প্রতিদিন প্রায় ১৪ জোড়া যাত্রীবাহী ট্রেন ও আরও কয়েক জোড়া মালবাহী ট্রেন চলাচল করে। দিবা রাত্রি একার পক্ষে গেম্যানের দায়িত্ব পালন অনেকটা অসম্ভব হয়ে পড়ে। ফলে রাত্রি কালীন সময়ে এ গেটে ছোট বড় দুর্ঘটনাও ঘটে।

গেটম্যানের দায়িত্বরত জানে আলম শেখ বলেন, আমি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এ ঘাণি টেনে আসছি। সরকারী ভাবে আমার আর চাকুরী হবেও না। তবে আমার ছেলের জন্য রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। তাকে যেন কর্তৃপক্ষ এ চাকুরী দেন।

আত্রাই থাকান অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, যেহেতু রেললাইনের উপর দিয়ে এ রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটিও অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থায়ী গেটম্যান না থাকায় গত কয়েকদিন আগেও একটি দুর্ঘটনা ঘটেছে। সকল প্রকার দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে গেটম্যান নিয়োগ দেয়া প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের শান্তাহার উর্ধতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশের রেলগেটে গেটম্যান নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এখানে গেটম্যান নিয়োগ দেয়া হবে।

আত্রাইয়ে ৫বছরের শিশু ধর্ষণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ ফেব্রুয়ারী উপজেলার লাকবাড়ি গ্রামে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শুকটিগাছা গ্রামের নূরুল ইসলামের সাথে গত ৮ বছর পূর্বে লাকবাড়ি গ্রামের আব্দুল শিকদারের কন্যা শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরষে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। কন্যা সন্তান ছোট হওয়ায় মা শিউলী তাকে নিয়ে ২ বছর ধরে তার পিত্রালয় লাকবাড়ি গ্রামে অবস্থান করেন। এদিকে গত ১৩ ফেব্রুয়ারী শিউলীর ভাতিজা শহিদুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (১৮) নূরুল ইসলামের ৫ বছর বয়সী শিশু কন্যাকে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে। এ সময় ওই শিশু চিৎকার করতে থকলে তার মুখ গামছা দিয়ে চেপে ধরে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রাম্য মাতবররা বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এদিকে ঘটনা জানতে পেরে মেয়ের বাবা বৃহস্পতিবার শিশু কন্যাকে সাথে নিয়ে এসে তিনি বাদি হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী মোশারফ হোসেন গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ