সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » নওগাঁ » ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
আটককৃত মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আজ সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে গত ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে যুবক মোশারফ হোসেন ওই শিশুর মুখ গামছা দিয়ে বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায় রক্ষক্ষরণ শুরু হলে শিশুকে ফেলে রেখে মোশারফ পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে ভর্তি করে দেয়। সেখানে তার কোন উন্নতি না হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্টার করে গ্রামের মাতবররা। পরে গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মোশারফকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের সাথেই সাথেই আসামী গ্রেপ্তারে রাতেই অভিযান চালায় পুলিশ। তবে মামলা দায়েরের বিষয়টি জানার পর থেকেই আত্মগোপন করে মোশারফ হোসেন।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গা ঢাকা দিয়েছিলো। রবিবার রাতে জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩