শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দুই পৌরসভার নির্বাচন সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দুই পৌরসভার নির্বাচন সম্পন্ন
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে দুই পৌরসভার নির্বাচন সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: মিরসরাইয়ে দুই পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে।
মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে বারইয়ারহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম খোকন ৪৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনিত প্রার্থী দিদারুল আলম মিয়াজী পেয়েছেন ১৩১ ভোট।
মিরসরাই পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই মেয়র নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন।
এছাড়া সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে রিজিয়া বেগম ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ফেরদৌস আরা লাকি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মিরসরাই পৌরসভায় ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে দেলোয়ার হোসেন খোকন, ২ নং ওয়ার্ডে এবাদুর রহমান, ৩ নং ওয়ার্ডে নুর নবী, ৪ নং ওয়ার্ডে শাখের ইসলাম রাজু, ৫ নং ওয়ার্ডে মো. জহির উদ্দিন, ৬ নং ওয়ার্ডে জামাল উদ্দিন লিটন, ৭ নং ওয়ার্ডে ওসমান গনি, ৮ নং ওয়ার্ডে আল ফায়হাত সংগ্রাম ও ৯ নং ওয়ার্ডে ইলিয়াছ হোসেন লিটন। বারইয়ারহাট পৌরসভায় সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডে শাহাহাজ বেগম, ৪, ৫, ৬ শিল্পি ভৌমিক ও ৭, ৮, ৯ ওয়ার্ডে সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন।
১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজিজুল হক মান্না, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, ৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রসুল আহম্মদ নবী, ৪ নং ওয়ার্ডে মো. মাসুদ, ৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর রতন দত্ত, ৬ নং ওয়ার্ডে মো. আলমগীর, ৭ নং ওয়ার্ডে আব্দুল খালেক, ৮ নং ওয়ার্ডে মো. নিজাম উদ্দিন ও ৯ নং ওয়ার্ডে এজাহার উদ্দিন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী দিদারুল আলম মিয়াজি এ ভোটকে নীলনকশার ভোট হিসেবে আখ্যায়িত করে বলেন, ভোটের আগেই রেজাল্ট সবার জানা ছিল। এসব হচ্ছে সরকারের নীলনকশার নির্বাচন।
অন্যদিকে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী রেজাউল করিম খোকনের দাবি, অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নৌকার বিজয় এসেছে। বিএনপি প্রার্থীর দাবি সম্পূর্ণ অমূলক।
প্রসঙ্গত, বারইয়ারহাট পৌরসভার মোট ভোটার ৮৬৫৫ জন।





আর্কাইভ