শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ মার্চ ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পরিত্যক্ত সেনা ক্যাম্পের জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় ইউপিডিএফের আপত্তি
প্রথম পাতা » খাগড়াছড়ি » পরিত্যক্ত সেনা ক্যাম্পের জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় ইউপিডিএফের আপত্তি
সোমবার ● ১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিত্যক্ত সেনা ক্যাম্পের জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় ইউপিডিএফের আপত্তি

---সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর মুখপাত্র অংগ্য মারমা আজ সোমবার ১ মার্চ ২০২১ এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পের জায়গায় পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণায় তীব্র ক্ষোভ ও আপত্তি জানিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা আশি দশকের গণবিরোধী ফৌজি শাসকদের কণ্ঠেরই প্রতিধ্বনি, যা দেশের কোন সচেতন নাগরিক মেনে নিতে পারে না।
তিনি বলেন, ‘সরকারের এই উদ্যোগ কেবল ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক চেতনার পরিপন্থীই নয়, তা পাহাড়ি জনগণের সাথেও চরম বিশ্বাসঘাতকতার সামিল।’
পার্বত্য চট্টগ্রামে ‘শান্তি’ স্থাপন নয় (সেটা উছিলা মাত্র), আসলে বান্দরবানের চিম্বুকে পাহাড়ি স্বার্থ বিরোধী পাঁচ তারকা হোটেল-পর্যটন ব্যবসার বিরুদ্ধে গণঅসন্তোষসহ জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন ও পাহাড়ের মূল্যবান বনজ সম্পদ লুণ্ঠন নির্বিঘ্ন করার হীন উদ্দেশ্যে লুঠেরা বান্ধব সরকার এ ধরনের গণবিরোধী পদক্ষেপ নিতে চাইছে মন্তব্য করে ইউপিডিএফ মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, ‘বর্তমানে মাটিরাঙ্গা-গুইমারাসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের নাকের ডগায় বিশেষ গোষ্ঠীর সৃষ্ট সন্ত্রাসী চক্র খুন, অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। রাঙামাটি ও দক্ষিণাঞ্চল বান্দরবানে তথাকথিত মগ পার্টি নামধারী বিশেষ গোষ্ঠীর সন্ত্রাসীরা অনুরূপভাবে জনজীবন বিষিয়ে তুলেছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।’
পার্বত্য চট্টগ্রামে পুলিশ তথা নিরাপত্তা বাহিনীর বর্তমান ভূমিকাকে বিতর্কিত ও গণবিরোধী আখ্যায়িত করে অংগ্য মারমা বিবৃতিতে আরও বলেন, ২০১৮ সালের ১৮ আগষ্ট খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে প্রকাশ্য দিবালোকে বিশেষ গোষ্ঠীর সৃষ্ট সন্ত্রাসীদের পরিচালিত চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার সময় বাজারে পাহারারত পুলিশ সদস্যরা ও নিকটস্থ বিজিবি সেক্টর সদর গেইটের জওয়ানরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল।
পার্বত্য চট্টগ্রামে অশান্তি ও অরাজকতার জন্য তিনি পুলিশ তথা নিরাপত্তা বাহিনীর এহেন ভূমিকাকে দায়ি করে বলেন, ‘পাহাড়ে শান্তি স্থাপন করতে হলে নতুন পুলিশ ক্যাম্প নয়, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প নয়, তাদের গণবিরোধী ভূমিকারই পরিবর্তন করতে হবে।
অংগ্য মারমা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর উক্ত অন্যায্য ও পাহাড়ি-বিদ্বেষী ঘোষণা বাতিল করে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর সৃষ্ট ও নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনীগুলোকে ভেঙে দেয়ার দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ