সোমবার ● ১ মার্চ ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এক শিক্ষার্থী মো. ইয়াছিন (১১) মায়ের বকুনি খেয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার ১ মার্চ দুপুরের দিকে উপজেলার তুলাবিল এলাকার মো. মুনছুর আলীর এক শিশু সন্তানকে অভিভাবকরা নিয়মিত মাদরাসায় না যাওয়ায় বকাঝকা করেন। এতে শিশু ইয়াছিন (১১) খাটের ওপর উঠে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘরে ইয়াছিনকে দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে অবিভাবকরা শিশু ইয়াছিনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মো. মহি উদ্দীন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন এবং ওসি তদন্ত মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিভাবকদের জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১