শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ মার্চ ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ৯ কোটি ৬৮ লক্ষ টাকা দেনাসহ শূন্য তহবিল নিয়ে গাইবান্ধা পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ
প্রথম পাতা » গাইবান্ধা » ৯ কোটি ৬৮ লক্ষ টাকা দেনাসহ শূন্য তহবিল নিয়ে গাইবান্ধা পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ
বুধবার ● ৩ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ কোটি ৬৮ লক্ষ টাকা দেনাসহ শূন্য তহবিল নিয়ে গাইবান্ধা পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: ৯ কোটি ৬৮ লক্ষ ৬৮ হাজার টাকা দেনা কাঁধে নিয়ে গাইবান্ধা পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র মতলুবর রহমান ও পৌর পরিষদের কাউন্সিলররা। আজ ৩ মার্চ বুধবার পৌর মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
মতবিনিময়কালে পৌরসভার অতিরিক্ত সচিব রেজাউল হক জানান, বর্তমান মেয়র মতলুবর রহমান ও তাঁর পৌর পরিষদ ৯ কোটি ৬৮ লক্ষ ৬৮ হাজার টাকার দায়দেনা নিয়ে শূন্য তহবিলে এই পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন।

তিনি জানান, শুধু বিদ্যুৎ বিল খাতেই বকেয়া রয়েছে ৮ কোটি টাকা। এসময়ে পৌরসভার তহবিল বলতে এলজিএসপি’র অবকাঠামো উন্নয়ন তহবিল খাতে শুধুমাত্র ৩ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার টাকা (যা ঠিকাদারদের উন্নয়ন কাজের বিল পরিশোধের জন্য) পৌরসভার জন্য বরাদ্দকৃত তহবিলে বিদ্যমান রয়েছে।
এসময় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মতলুবর রহমান, কাউন্সিলর আফরোজা খানম মিতা, মমতা সরকার, সাবিনা ইয়াসমিন, শেখ শাহীন, মহিউদ্দিন আহমেদ রিজু, কামাল হোসেন, রকিবুল হাসান সুমন, আব্দুস সামাদ রোকন, শহিদ আহমেদ, আবু বকর সিদ্দিক স্বপন, আসাদুজ্জামান হাসু ও হুমায়ুন কবির স্বপন।

মতবিনিময় সভায় উল্লেখ করা হয়, অধিগ্রহণকৃত পৌরপার্কের জমি, অবকাঠামো ও মেরামত বাবদ সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে ৬ কোটি ১২ লক্ষ ৫৩ হাজার ৮শ ২৯ টাকা পৌরসভা কর্তৃপক্ষ চেক বাবদ গ্রহণ করে, যা ২৬ জানুয়ারি জনতা ব্যাংকে পৌরসভার একটি হিসাবে (হিসাব নং-৭৯৫) জমা হয়। কিন্তু পৌরপার্কের উন্নয়নে ওই টাকা ব্যয় না করে সামাজিক অনুষ্ঠান, নানা অনুদান প্রদান, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, আপ্যায়ন, লেবার ও সুইপারের বেতনসহ অন্যান্য অনির্ধারিত খাতে এই অর্থ ব্যয় করা হয়েছে। এছাড়াও করোনাকালিন ৭৩ লক্ষ টাকা ব্যয়ও উক্ত পৌর পার্কের টাকা থেকে সমন্বয় করা হয়েছে।
এমনকি পৌরসভার ষাঁটলিপিকার কর্মরত মিলন সরকারের একান্ত ব্যক্তিগত ব্যাংক হিসাবে ১৩ লক্ষ ৫৯ হাজার টাকা পৌরসভার চেকে জমা করা হয়েছে। উল্লেখিত টাকা একজন পৌর কর্মচারীর ব্যক্তিগত হিসাবে কি বাবদ জমা করা হয়েছে, তার ব্যয়ের কোনো বিবরণ উল্লেখ নেই এমনকি বর্তমান পৌর পরিষদের কাছে ওই টাকার খরচ বাবদ কোনো ভাউচারও জমা দেয়া হয়নি। এজন্য বর্তমান পৌর মেয়র উক্ত কর্মচারীকে কারণ দর্শানো নোটিশ জারি করেছেন যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিভিন্ন খাতে ঋণ বাবদ ৪৫ লক্ষ ৮ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া পৌরসভার অন্যতম আয়ের উৎস পুরাতন বাজারের মতো একটি সমৃদ্ধ বাজারের টোল আদায় থেকে ৫ মাসের আয় বাবদ দায়িত্ব প্রদানকালে ওই খাতে পৌরসভার তহবিলে জমা পাওয়া গেছে মাত্র ৩ লক্ষ ৭০ হাজার টাকা। অথচ বর্তমান দায়িত্ব গ্রহণের ৭ দিনের মধ্যেই ওই বাজার থেকে আয় হয়েছে ১ লক্ষ ৭ হাজার টাকা এবং ১৫ দিনে আয় হয়েছে ১৫ লক্ষ টাকা। পুরাতন বাজার এ বছর ইজারা দেয়া হয়েছে ৮৫ লক্ষ ৫১ হাজার ৫শ ৮১ টাকা। অথচ ওই বাজার থেকেই এ বাবদ বার্ষিক আয় হয়েছে গড়ে ৮ লক্ষ টাকা।

পৌর মেয়র মতলুবর রহমান মতবিনিময়কালে বলেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক একটি পৌরসভা গড়ে তুলতে চান। এব্যাপারে সাংবাদিকসহ পৌরবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, বিগত সময়ের আয়-ব্যয়ের সমুদয় হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করা হবে এবং তা পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হবে।





আর্কাইভ