শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
শুক্রবার ● ১৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীরা নিজ উদ্যোগে তৈরী করলেন ৩ কিলোমিটার গ্রামীন রাস্তা ও কবরস্থানের সংস্কার কাজ। দীর্ঘদিন থেকে বিভিন্ন মহলে যোগাযোগ করেও প্রতিকার না পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর গ্রামবাসী। রাস্তা তৈরীর কাজ শেষ দিনে গ্রামে মিলাদের আয়োজনও করেন তারা।

সরেজমিনে গিয়ে জানা যায়, কয়েক যুগ আগে ৫টি পাড়া নিয়ে গঠিত হরিপুর গ্রামে ২ হাজার ৫’শ লোকের চলাচলের জন্য তৈরী করা হয় গ্রামীন রাস্তাটি। গ্রামে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক,শিক্ষক এবং সরকারের বিভিন্ন বাহিনীতে লোকজন কর্মরত আছেন। তারা বাবা-মা, ভাই-বোনের সাথে ঈদ করতে গ্রামে এসে সীমাহীন কষ্টের সম্মুখীন হন। এছাড়া সংস্কারের অভাবে গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা বর্ষা মৌসুমে ডুবে নিদারুন কষ্ট সইতে হয়। সেইসাথে গ্রামের একমাত্র কবরস্থান নিচু যায়গাতে হওয়ায় বর্ষাকালে কেউ মৃত্যু বরণ করলে দাফনের উপায় থাকেনা। তাদের দুঃখ দুর্দাশার কথা বিভিন্ন মহলে জানানোর পরেও প্রতিকার না পেয়ে গ্রামবাসী এক আলোচনার আয়োজন করেন। আলোচনায় গ্রামবাসী অনুপ্রাণিত হয়ে হৃদয়ে ধারন করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাজারো কষ্টে অর্জিত স্বাধীন দেশ। স্থাপন কৃত পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শান্তি ও উন্নয়ন। নিজ উদ্যোগে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতু।

হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, উপজেলার শেষপ্রান্তে নাটোর জেলা সংলগ্ন হওয়ায় গ্রামটিতে ততোটা উন্নয়নের ছোয়া লাগেনি। গ্রামের অধিকাংশ লোক নৌকা প্রতীকে ভোট দেন। নির্বাচন এলে রাস্তা নিয়ে নানা প্রতিশ্রুতি শুনলেও বাস্তবায়ন দেখিনা।
শিক্ষক জহুরুল ইসলাম ও ওয়ার্ড সদস্য ওহিদুর রহমান গ্রামবাসীর তৈরীকৃত রাস্তাটি পাকা করনে উর্ধতন মহলের সুদৃষ্টি কামনা করে রাস্তা মেরামতের জোর দাবি জানান।

প্রধান শিক্ষক খোরসেদ আলম বলেন, গ্রামের পশ্চিম পাশ দিয়ে নাটোর এবং পূর্ব পাশ দিয়ে সিংড়া রাস্তা পাকা থাকলেও আমাদের চলাচলের গ্রামীন রাস্তাটি অবহেলায় রয়ে গেছে দীর্ঘ সময় ধরে। গ্রামবাসীর নিজ উদ্যোগে তৈরী রাস্তাটি পাকা করনে মাননীয় সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তিনি।

বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন থেকে চেষ্টা তদবির করে আসছি। গ্রামবাসী উদ্যোগ নিলে আমার সাধ্যমত সহযোগিতা করে কাজের উদ্বোধন করি। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই নিজ উদ্যোগে রাস্তা তৈরী করার জন্য। এভাবে প্রতিটা গ্রামের মানুষ এগিয়ে এলে প্রধানমন্ত্রী ঘোষিত“ প্রতিটি গ্রাম হবে শহর” অতি অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)