শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে হাই-টেক পার্ক নির্মাণ হলে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে: তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে হাই-টেক পার্ক নির্মাণ হলে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে: তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হাই-টেক পার্ক নির্মাণ হলে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে: তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক নির্মাণ হলে আগামী ১০ বছরে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে৷ বিদেশি বিনিয়োগ বাড়বে যা জিডিপিতে বিশেষ অবদান রাখবে৷

২৭ ফেব্রুয়ারি রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে সামিট টেকনোপোলিস লিমিটেড প্রযুক্তি পণ্য উত্‍পাদনের জন্য আনুষ্ঠানিকভাবে স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন৷

হাই-টেক পার্কের ২ ও ৫ নম্বর ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার৷

এ সময় সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা, শ্রীলংকার ইডবি্লউআইএস কলম্বোর সিইও সানজিওয়া এ. উইকরামানায়েকে, হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেলসহ হাই-টেক পার্কের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে প্রথমবারের মতো প্রযুক্তি পণ্য উত্‍পাদনে সামিট গ্রুপ ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করেছে৷ সামিট টেকনোপোলিস লিমিটেডের সিগনেচার বিল্ডিং ও মেনোফেকচারিং বিল্ডিং এর গ্রাউন্ড ব্রেকিং করা হয়েছে৷

২৩২ একর ভূমির মূল পার্কটির ২ নং ব্লকে ৬২ একর ও ৫ নং ব্লকের ২৯ একর জায়গায় সামিট টেকনোপোলিস লিমিটেডের সিগনেচার বিল্ডিং ও মেনোফেকচারিং বিল্ডিং এর নির্মাণ কাজ শুরুর মধ্যে দিয়ে পার্কটির যাত্রা শুরু হলো৷ ব্লক দুটিতে এই ডেভেলপার প্রতিষ্ঠানটি ২০৭ দশমিক ৫৯ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে৷ বাংলাদেশের ডিজিটালাইজেশনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শ্রীলংকার এই বিনিয়োগকারী৷

বিপুল কর্মযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশের এই হাই-টেক পার্কটি পৃথিবীর একটি শ্রেষ্ঠ হাই-টেক পার্কে রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করে সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান বলেন, ফার্স্ট হাই-টেক ম্যানোফ্যাকচারিং ইউনিটের নির্মাণ কাজ শেষ হলে এখান থেকে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন উত্‍পাদন শুরু হবে৷

১৯৯৯ সালের ১৩ জুলাই বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় ২৩২ একর জমিতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়৷ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও বিস্তার ঘটানো এই পার্ক স্থাপনের মূল উদ্দেশ্য৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ