শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার
প্রথম পাতা » কৃষি » শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫৭মিঃ) আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বান্দরবান পার্বত্য জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়ে আলীকদম উপজেলাকে সম্মনের স্থানে আসিন করেছেন ৷ গত ২৫ ফেব্রুয়ারী, ২০১৬ বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০১৬ এর ৩য় দিনে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয় ৷ এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) দীপক চক্রবর্তী তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ ৷ কৃতিত্বপূর্ণ এ অর্জনের জন্য আলীকদমের স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারী কর্মচারীরা তাঁকে গতকাল রবিবার ফুলেল শুভেচ্ছা জানান ৷
ইউএনও মোঃ আল-আমিন ২০০৮ সালে ২৭ তম বি.সি.এস প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন ৷ চাকুরী জীবনে তিনি চট্টগ্রাম ও চাদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে, কক্সবাজারের চকরিয়ায় ও চাঁদপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং ফেনীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ৷
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারী তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন ৷ চাকুরীজীবনে তিনি একজন কর্মঠ ও সজ্জন সরকারী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন ৷ স্থানীয় প্রশাসনকে তিনি গণমুখী হিসেবে গড়ে তুলছেন বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)