বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » সংখ্যালঘুপরিবারে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভমিছিল
সংখ্যালঘুপরিবারে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভমিছিল
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলা ও লুটপাঠের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ শহরের আখড়াবাড়ি মন্দির থেকে জেলা পূজাউদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় সংখ্যাল ঘুবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহবিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অষিমকুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও জেলা হিন্দু, বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দেসহ অনেকে। বক্তারা বলেন, স্বাধীনতাযুদ্ধে ব্যাপক অবদান থাকার পরও সংখ্যালঘুরা আজও এদেশে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেননা। শাল্লার হামলার ঘটনা এরই আরেকটি উল্লেখ যোগ্য প্রমাণ। সংখ্যালঘুদের উপর হামলা করা উগ্রবাদীদের সঠিক বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে সরকারের সুদৃষ্টিকামনা করে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন পূজাউদযাপন পরিষদের নেতৃবৃন্দ।





ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার