শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
শুক্রবার ● ১৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিল থেকে লাশ উদ্ধার

রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিখোঁজের একদিন পর বিল থেকে স্বপন বড়ুয়া (৫৫) নামে এক স্কুল অফিস সহায়কের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরের দিকে নিহতের গ্রামের বাড়ির আদা কিলিমিটার দূরে একটি স্থানীয় বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিল থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া। নিহত স্বপন বড়ুয়া উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের মৃত বিমল বড়ুয়ার ছেলে। সেই গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় দোকান থেকে বাজার করে বাড়ি ফিরেন তিনি। এরপর তার মোবাইলে একটি কল আসে, তার স্ত্রীকে জানান তাকে ফোন দিয়ে একজন লোক ডাকছেন। তার সঙ্গে কথা বলতে রাতেই ঘর থেকে বাহির হন। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। সারারাত এলাকাবাসী ও পরিবারের লোকজন মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার সকালে এলাকার এক কৃষক জমিতে গেলে তার লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পরে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বড় মেয়ে দোলা বড়ুয়া বলেন, তার বাবার সঙ্গে টাকাপয়সার লেনদেন বিষয়ে নাম প্রকাশে একজনের সঙ্গে ঝামেলা ছিলো। দীর্ঘদিন ধরে স্কুলের বেতনও বন্ধ ছিলো বলে তিনি জানান। ব্যাংকের ঋণ বিষয়ে এই ঝামেলা হতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে কারো বিরুদ্ধে তাদের অভিযোগ নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত ভান্তে বলেন, দুই হাজার সাল থেকে তিনি স্কুলে চাকরিতে যোগদান করেন। গতকাল স্কুল থেকে আজকের দিনের জন্য তিনি ছুটি নেন। সন্ধায় বাড়ি থেকে বাহির হলে, তিনি নিখোঁজ হয়। পরে সকালে স্থানীয় জমিতে তার লাশ পাওয়া যাই। তার হাতে দুটি বিষের বোতল ছিল, এছাড়াও মুখে রক্ত দেখা যায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু বিস্তারিত জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)