শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
শুক্রবার ● ১৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা

সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনি :: সম্প্রতি রাউজান পাহাড়তলী প্রকাশ্য সন্ত্রাসীদের গুলীতে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রানীরহাট কেভিএস কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রশাসনের কাছে সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরও তাদের গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা অবিলম্বে নেতাকর্মীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেইক) আইডি খুলে বর্তমানে বিভিন্ন নেতাকর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। এসব ফেইক আইডি পরিচালনাকারীদের শনাক্ত করা গেলে প্রকৃত অপরাধীদেরও দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন এবং মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার।

উক্ত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন তালুকদার, এবং সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন।
ইসলামপুর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রানিরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, ও রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী, সদস্য ইউছুপ সাগর, হাজী ইকবাল, নাজিম উদ্দিন, মুহাম্মদ আলী; রাজানগর যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম; ইসলামপুর যুবদলের আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব শরিফ বিন আলী, এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর।
রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, সদস্য সচিব মুহাম্মদ লোকমান; রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মুহাম্মদ রাশেদ, ইসলামপুর শ্রমিকদলের সদস্য সচিব মুহাম্মদ ফরিদ; ইসলামপুর ছাত্রদলের সদস্য সচিব রিমন তালুকদার; শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ লোকমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদ।
এছাড়াও রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে মরহুম মাকসুদুল হক চৌধুরী মাসুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)