শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
শনিবার ● ২৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে রক্তাক্ত অবস্থায় তাজগীর আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে থেকে দুমড়ানো- মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সড়ক দূর্ঘটনায় ঐ যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পকেট থেকে একটি জাতিয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী যুবকের নাম তাজগীর আহমদ (২৩)। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে।
মোটরসাইকেলটির নাম্বার হচ্ছে সিলেট হ ১৪-১৬৭৬। লাশের মুখ তেথঁলে গেছে। মাথা ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।

বিশ্বনাথে অগ্নিদগ্ধ পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের অগ্নিদগ্ধ পরিবারের চিকিৎসা সহায়তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসীসহ সমাজের বিত্তবানরা।
শনিবার দুপুরে শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিদগ্ধ পরিবারের সদস্য সাইফুল ইসলামের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
মানবসেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর, সদস্য শাহ লায়েক, আব্দুল মুন্তাকিম, সংগঠক রাজু আহমদ ও হুসাইনুর রহমান।
শাহ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম শাহ বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে উন্নত চিকিৎসা পেতে তাদেরকে দূর্ভোগ পোহাতে হবে না। তাই আসুন সবাই সাহায্যের হাত প্রসারিত করি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বনাথে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভা

বিশ্বনাথ :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে ৪টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার গোলচত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির উপদেষ্ঠামন্ডলীর অন্যতম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনে যেই ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার শেষ প্রান্তে ছিলো ‘‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আর রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবুও এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ’’। সেদিন মুক্তিযুদ্ধের ডাক আল্লাহর নামে হয়েছিলো। পল্লীবন্ধু এরশাদ বঙ্গবন্ধুর সেই ডাকের প্রতিফলন করেই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন ‘‘আগামীর বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাম্য সম্প্রতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ। সেই লক্ষ্যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, একজন পরিবারের মানুষ প্রধান হয়ে যেমন সকল চাহিদা পূরণ করতে পারে না, তেমনি আমিও সবকিছু করা সম্ভব নয়। তার পরেও আন্তরিকতার সাথে চেষ্টা করেছি বিশ্বনাথকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলার জন্য সাম্য ও সম্প্রতির সাথে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কাজ করার। ক্ষমতায় থাকি বা না থাকি জাতীয় পার্টি অতীতেও সবসময় জনগণের পাশে ছিলো, ইনশাআল্লাহ আগামীতেও আমরা থাকবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্ঠামন্ডলীর অন্যতম সদস্য আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল-রাজী চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, এ কে এম দুলাল ও আবুল খয়ের মেম্বার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় পার্টি নেতা নাজিম চৌধুরী।
এসময় জাতীয় পার্টি নেতা আনোয়ার মিয়া, এম এ গণি, রইছুল ইসলাম, আব্দুল মতিন, আজাদ মিয়া, আব্দুল বারী মেম্বার, মর্তুজ আলী মেম্বার, নাছির উদ্দিন মেম্বার, মিছবাহ উদ্দিন, মীর খোকন, গোলাম জবদানী, সুয়েব মিয়াসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্ধ্যায় পৌর শহরের জগন্নাথপুর রোডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম
জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

আর্কাইভ