শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে গত বছরের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে গত বছরের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ
বুধবার ● ৩১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে গত বছরের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হাটবাজার গুলোতে উঠতে শুরু করেছে নতুন হালি পেঁয়াজ। তবে এক সপ্তাহের ব্যবধানে মনপ্রতি দাম কমেছে ২০০ থেকে ২৫০ টাকা। এতে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ ওঠার মৌসুমে যেন বিদেশ থেকে আমদানি বন্ধ করা হয়। তা না হলে আরও দরপতনে তাদের লোকসান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ঝিনাইদহ জেলায় ১০ হাজার ৪৭২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। তার মধ্যে শৈলকুপা উপজেলায়ই ৭ হাজার ৮৯০ হেক্টরে চাষ হয়েছে। শৈলকুপা উপজেলা দেশের মধ্যে অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা। গত বছর এ উপজেলায় ৬ হাজার ৭৮০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল ১ লাখ ২২ হাজার টন পেঁয়াজ। পর পর দুই বছর পেঁয়াজের চড়া দাম পেয়ে জেলার কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকেছে। শৈলকুপার দামুকদিয়া গ্রামের প্রকৌশলী এইচ এম আসাদুজ্জামান জানান, করোনার কারণে চাকরি ছেড়ে বাড়িতে এসে চাষাবাদ শুরু করেছেন। ১৪ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। লালতীর হাইব্রিড চাষে বিঘাতে ফলন হচ্ছে ১২০ মণ, লাল তীর কিং বিঘাপ্রতি ৮০ মণ এবং তাহেরপুরি জাতের ফলন পেয়েছেন ৭০ মণ করে। বাজারে প্রতি মণ ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। নাগপাড়া গ্রামের চাষি সেলিম ম-ল বলেন, হাইব্রিড পেঁয়াজ ১২০ মণ পর্যন্ত ফলন হচ্ছে। কয়েক দিন পর ভরা মৌসুম শুরু হবে। এ সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করলে দরপতন হবে। এতে কৃষক লোকসানে পড়বে। এদিকে গত মঙ্গলবার শৈলকুপার হাটে প্রচুর পেঁয়াজ ওঠে। আর প্রতি মণ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয় বলে ব্যবসায়ী মশিউর রহমান জানান। শৈলকুপা হাটে পেঁয়াজের দাম মনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা কমেছে। প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হয়। পাইকপাড়া গ্রামের চাষি আকমল হোসেন বলেন, এ সময় ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে দাম কমেছে। দাম আরও কমলে কৃষকের লোকসান হবে। ঝিনাইদহ জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান, গত বছরের চেয়ে এবার ১ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। ফলনও ভালো হচ্ছে। তবে তিনি বলেন, এ সময় বিদেশ থেকে পেঁয়াজ আনলে দাম পড়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)