সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে
করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে
করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা আগে ভালো ছিলাম, এখন খারাপ অবস্থায় আছি। এছাড়া এখন যারা নতুন করে করোনা পজিটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টিন করতে হবে।’
গতকাল রবিবার (৪ এপ্রিল) বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ওপর আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধে শর্তসাপেক্ষে ১৮টি নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা সবাইকে মানতে হবে। নির্দেশনা শিথিল করার কোনো সুযোগ নেই। জনগণকে নির্দেশনা মানানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা যথাযথভাবে পালন করলে আমরা আবারও করোনা ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব।
জাহিদ মালেক বলেন, জানুয়ারি থেকে বলে এসেছিলাম বেপরোয়া চলাচল না করার জন্য। কিন্তু মানুষের মধ্যে করোনা নিয়ে ড্যামকেয়ার ভাব দেখা দিয়েছিল। বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকত, সামাজিক অনুষ্ঠান, বিয়ে-শাদি ও রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় দেশে আজ করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।





কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক