শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ফাঁদ পেতে নির্বিচারে কালোমুখো হনুমান হত্যা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ফাঁদ পেতে নির্বিচারে কালোমুখো হনুমান হত্যা
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাঁদ পেতে নির্বিচারে কালোমুখো হনুমান হত্যা

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল ভবনগর গ্রামের সুদীর্ঘকাল ধরে বসবাস করে আসছে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। পরিবেশবান্ধব এই প্রানীটি বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে। প্রায়ই স্থানীয়রা ফসল রক্ষার অজুহাতে ফাঁদ পেতে এসব হনুমান নির্বিচারে হত্যা করছে। দেড় যুগ আগে অর্ধশতাধিক হনুমান হত্যা করে স্থানীয় এক কৃষক। সেসময় হনুমান হত্যার ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তঘেষা মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের বনে-জঙ্গলে এসব হনুমান বাস করছে। সম্প্রতি খাদ্য সংকট ও গাছগাছালি নিধনের কারণে লোকালয়ে চলে আসছে এসব হনুমান। ফলে মৌসুমি ফসল ক্ষতি করায় এলাকার মানুষ ফাঁদ পেতে হনুমান মারছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, তাদের পূর্ব পুরুষের সময় থেকে এই হনুমান দেখে আসছেন। দেড় দশক আগে ভবনগর গ্রামের জনৈক ব্যক্তি চৈত্র মাসে পানি খাওয়ার জন্য হনুমান দল বেঁধে তার বাড়ি আসলে পানির সঙ্গে বিষ মিশিয়ে ২০-৩০টি হনুমান মেরে ফেলে। এ সময় স্থানীয় প্রশাসন তাকে আটক করে কারাগারে পাঠায়। তারপর থেকে হনুমান মারা বন্ধ ছিল। বর্তমানে খাদ্য সংকটের কারণে পেয়ারা, পেঁপে, কলা, আমসহ নানা ধরনের ফসলের ক্ষতি করায় কৃষকরা ফাঁদ পেতে হনুমান মারছে। ভগনগর গ্রামের নাজমুল ইসলাম জানান, আগে এখানে কয়েকশ হনুমানের বাস ছিল। বর্তমানে তা কমে একশর মধ্যে চলে এসেছে। হনুমান রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ জানান, খাদ্য সংকটের কারণে হনুমানরা ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে। এ ছাড়া হনুমান ক্রমেই কমে যাচ্ছে। খাদ্যাভাব দূর হলে হনুমানের উৎপাত কমে যাবে বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাশ্বতী শীল জানান, কেউ যদি হনুমান মারে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে বন্যপ্রানী হত্যা আইনে মামলা করা হবে। এ ছাড়া খাদ্য সংকটের সমাধানে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)