শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান

ছবি: সংবাদ সংক্রান্তকাউখালী :: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী ৭ দিনের জন্য এই লকডাউন বলবৎ থাকবে। করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র গত শুক্রবারেই একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায় যা দেশের সকল নাগরিকের জন্যই ঝুঁকি। শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে তিনি এই তথ্য তুলে ধরেছেন।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।’

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো না খুলতে এবং কোনও পাবলিক পরীক্ষা না নিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মার্চের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রস্তাবও রাখেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সরকার বলছে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আক্রান্তের দিক দিয়ে পিছিয়ে নেই পাহাড়ি জনপদের সাধারণ মানুষগুলোও। প্রশাসনের তৎপরতা এবং স্বাস্থ্য বিভাগের নানা পদক্ষেপ নেয়া স্বত্তেও নিয়মনীতির কোনরুপ তোয়াক্কা না করেই স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে সাধারণ জনগণ। চরম উদাসীনতা ডেকে আনছে ভয়াবহ বিপর্যয়। ৩ এপ্রিল রাঙামাটি পিসিআর ল্যাবের রিপোর্টে রাঙামাটি সদর হতে ৫ জন এবং কাপ্তাই হতে ২ জন ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এনিয়ে রাঙামাটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৫৭ জন এবং ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১২৭২ জন। এপর্যন্ত দেশের বৃহত্তম জেলায় মৃত্যু হয়েছে মোট ১৬ জনের। যদিও করোনা আক্রান্ত হয়ে শেষ মৃত্যুর ঘটনাটি ছিলো গতবছরের ডিসেম্বর মাসের ৬ তারিখের। এরইমধ্যে যানবাহনে যাত্রী পরিবহনের জন্যও বিশেষ নজরদারি করছে রাঙামাটি জেলা প্রশাসন।

বর্তমান ভয়াবহতা বিচারে সচেতনতার কোন বিকল্প নেই। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া লকডাউনের কথা বিবেচনা করে জনমনে তৈরী হয়েছে নানান সংসয়। রাঙামাটির কাউখালী উপজেলায় “জীবন” কাউখালী চ্যাপটার এগিয়ে এসেছে সাধারণ মানুষকে সচেতন করতে। কাউখালী উপজেলায় আজ সকাল থেকে করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিরাপদে থাকার কৌশল ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

Jibon”জীবন” কাউখালী চ্যাপটারের সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) বলেন, “আগামীকাল সোমবার থেকে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে এবং আক্রান্তের হার নিয়ন্ত্রণে রাখতে সরকার ৭ দিনের যে লকডাউন ঘোষণা করেছে তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা সংসয় দানা বেঁধেছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদের এই লকডাউনে কিভাবে নিয়ম মেনে নিরাপদে থাকতে পারবেন সেজন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছি। সাধারণ জনসাধারণের সচেতনতাই তাঁদের রক্ষা করতে পারে। আজ লকডাউনের আগেই আমরা তাঁদের যথাসম্ভব নিরাপদে থাকার জন্য মাস্ক পরিধানের নিয়ম, নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অবহিত করবো। কাউখালীর গুরুত্বপূর্ণ ও জনবহুল প্রতিটি স্থানে চলবে আমাদের এই সচেতনতামূলক প্রচারাভিযান।

কাউখালী চ্যাপটারের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান সবাইকে অনুরোধ করেছেন এই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য। নিতান্তই প্রয়োজনে বাহিরে যেতে হলে যেন অবশ্যই মাস্ক পরিধান করে বের হোন।

স্বেচ্ছাসেবী উষাইনু রোয়াজা জানান, কাউখালী উপজেলার সাধারণ মানুষদের মাস্ক বিতরণ, পথচারীদের হাত স্যানিটাইজ করানো, দোকান ও জনবহুল স্থানে নিরাপদ দুরত্ব নিশ্চিত করা সর্বোপরি মানুষদের সচেতন করতেই জীবন কাউখালী চ্যাপটার স্বাস্থ্যবিধি মেনে মাঠে নেমেছে।

সাধারণ সদস্যদের বিশ্বাস, সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এই লকডাউনে অনলাইনে কাউখালীবাসীকে ভ্যাকসিন নিবন্ধনের জন্যও সহযোগিতা করবে নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।

কাউখালীতে করোনা রোগ বিস্তার রোধ বিষয়ক জণ সচেতনতামুলুক সভা

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাস রোগ জনিত কোভিড-১৯ বিস্তার রোধ কল্পে এক জণ সচেতনতামুলুক সভা গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা অফিসার কল্যান ক্লাবে অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস রোগ জনিত কোভিড-১৯এর বিস্তার রোধ বিষয়ক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্যা পিপিএম, উপজেলা কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান।
এসময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শিবলী নোমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাস ত্রিপুরা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা,ইউআরসি প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুজন কানুনগো, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিতা চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাহাবুদ্দিন হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহির উদ্দিন,উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক,উপজেলা জণ স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঝিমি চাকমা, জাইকা প্রতিনিধি ঝিমি চাকমা সহ বিভিন্ন বিভাগীয় প্রধান গন।
সভায় জানানো হয় যে করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯টিএর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি /চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সকল প্রকার গণ পরিবহন (সড়ক,নৌ,রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন ,উৎপাদন ব্যবস্থা ,জরুরী সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবেনা।
আইন শৃংখলা এবং জরুরী পরিসেবা এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।
সন্ধা ৬টা হতে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরী প্রয়োজন ছাড়া কোন ভাবেই বাড়ির বাহির হওয়া যাবেনা।কাচা বাজার এবং নিত্য প্রয়োজনীও দ্রবাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। বিষয়টি বাজার কতৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবেন বলে সভায় বিষয়গুলি জানানো হয়।
উল্লেখ্য যে সরকার ঘোষিত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯এর বিস্তার রোধকল্পে আগামী ০৫ এপ্রিল/২০২১ খ্রিঃ ভোর ৬টা হতে ১১এপ্রিল/২০২১ খ্রিঃ রাত ১২টা পর্যন্ত মেয়াদে সারাদেশ ব্যাপি লকডাউন ঘোষনা করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ