বুধবার ● ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ
কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ
কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন জারি করে। আগামী ২২ মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানায় সরকার।
দেশের বিভিন্ন জায়গায় কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা আছে উল্লেখ করে মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এই নির্দেশ পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না বলেও উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।





মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি