শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » নওগাঁ » গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার
প্রথম পাতা » নওগাঁ » গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার

ছবি: সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সরকারি ভাবে তা সংস্কারের পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসী নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছেন। এতে ওই এলাকার হাজার হাজার জনসাধারণ যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করতে পারবেন।

জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের নানা দিক থেকে ঐতিহ্যবাহী একটি গ্রাম শেখতারাটিয়া। এ গ্রামে রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি বিএম কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। গ্রামের পাশ দিয়ে ভবানীপুর-শাহাগোলা পাকা রাস্তা বয়ে গেলেও এ রাস্তার সাথে গ্রামের রাস্তার সংযোগ না থাকায় গ্রামের লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হতো। গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে ১৯৯৬ সালের দিকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামের ভেতর দিয়ে প্রায় ২ হাজার ফুট দৈর্ঘ ইটের সোলিংয়ের একটি রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তা মাঝে মধ্যে সংস্কার করা হলেও বিগত ৫ বছর থেকে কোন সংস্কার না করায় চলাচলের অনুপযোহি হয়ে পড়ে। সেই সাথে বিভিন্ন জায়গায় ইটের সোলিং উঠে গিয়ে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। এদিকে কয়েক বছর থেকে রাস্তা সংস্কারের অভাবে ওই গ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও দ্বিগুণ খরচ গুনতে হয়। সরকাররি ভাবে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় অবশেষে গ্রামবাসী নিজ উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এ রাস্কাটি সংস্কার করছেন।

শেখতারাটিয়া গ্রামের সমাজ সেবক ডিএস জাহিদ বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলাম। গ্রামের ভেতর থেকে কৃষিপণ্য মেইন রোডে আনতে পারতাম না। অসুস্থ্য রোগীদের দ্রুত হাসপাতালে নেয়ার পরিবেশ ছিল না। গ্রামবাসীদের এ দুর্ভোগ লাঘবে আমাদের গ্রাম প্রধান শেখ আব্দুস ছবুর উদ্যোগ গ্রহন করেন। তার উদ্যোগে সাড়া দিয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এ রাস্কাটি সংস্কার করছেন। এ রাস্তা সংস্কারের ফলে এলাকার আরও ৫ গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়রম্যান শফিকুল ইসলাম বাবু বলেন, রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমাদের ছিল। ইতোমধ্যেই সিসি ঢালাইয়ের জন্য সেখানে পৌনে ২ লাখ টাকাও বরাদ্দ দেয়া হয়েছে। তারপরও গ্রামবাসী নিজ উদ্যোগে যে কাজ করেছে তাতে আমি তাদেরকে সাধুবাদ জানাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)