শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » ছেলের হাতে মা খুন : ছেলে ও ছেলের বৌ আটক
প্রথম পাতা » অপরাধ » ছেলের হাতে মা খুন : ছেলে ও ছেলের বৌ আটক
বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলের হাতে মা খুন : ছেলে ও ছেলের বৌ আটক

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের কোপে মা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শেহলাবুনিয়া এলাকায় মর্মান্তিক এঘটনা ঘটে। নিহত শৈবালীনি রায় (৬০) মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামের হোমিও চিকিৎসক ক্ষিতিশ চন্দ্র রায়ের স্ত্রী।
এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুব্রত রায় (৪৭) ও তার স্ত্রী সুচিত্রাকে (৩৫) আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শৈবালীর মৃত্য হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসি জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার নিজ বাড়ীতে বসে পশু চিকিৎসক সুব্রত রায় তার স্ত্রীর সাথে মায়ের কলহের কারনে মা শৈবালীনিকে কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ছেলের হাতে মায়ের খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

বাগেরহাট :: বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ এপ্রিল) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিল হাফিজুর রহমান ওরফে শিপন।
গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে। একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মোরেলগঞ্জে খাল খননের উদ্ধোধন করলেন সংসদ সদস্য মিলন

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়ার ইউনিয়নে আজ বুধবার দুপুরে খাল খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ খাল খননের উদ্বোধন করেন।
জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউনিয়নের ঘোপের খাল পুনঃখনন প্রকল্প উদ্ধোধন উপলক্ষ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কৃষ্ণ রায় ।
বাগেরহাট মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি এ্যাড.আমিরুল আলম মিলন এমপি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ হাজার ফুট দীর্ঘ ঘোপের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন।





অপরাধ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ