শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে বটগাছে মানুষের হাতের দৃশ্য
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে বটগাছে মানুষের হাতের দৃশ্য
বুধবার ● ২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে বটগাছে মানুষের হাতের দৃশ্য

---
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে মাজারের একটি বটগাছে মানুষের হাতের ন্যায় এক দৃশ্য দেখতে হাজারো মানুষের ভিড় জমিয়েছেন৷ কারো হাতে মোরগ, কারো হাতে পায়রা, কারো হাতে মোমবাতি, কারো হাতে মিষ্টি৷ কেউ এসেছে রোগ সারাতে, কেউ মানত, আবার কেউ এসেছেন আলৌকিক মানুষের হাতজোড়া দৃশ্যটি একনজর দেখতে৷ গত তিনদিন ধরে চলছে হাজারো নারী পুরুষের আসা-যাওয়া৷ এই চিত্র নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ইনাতবাদ গ্রামের সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) এর মাজার শরিফ প্রাঙ্গণে৷
গ্রামবাসীর অনেকের দাবী ঐ এলাকাতে অনেক ওলি আউলিয়ার মাজার রয়েছে, এটা হয়তো তাদেরই কেরামতি৷ আবার অনেকেই এটাকে বটগাছের মূল বলেও দাবী করছেন৷ গ্রামবাসী জানান ৩৬০ আউলিয়ার সফর সংগী হযরত সৈয়দ চেরাগ আলী শাহ (রহ.) মাজারে আসলে অনেক কঠিন রোগ ভালো হয়ে যায়, সংসারে সুখ আসে৷ মাজারের দক্ষিণ পাশের একটি বিশাল বটগাছ৷ ওই বট গাছের গোড়ায় প্রায় ৪ ফুট উপরিভাগে আলৌকিক এক জোড়া হাতে দেখা যায়৷ এ ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে৷
২৯ ফেব্রুয়ারী সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের বাড়ির পশ্চিম পাশেই রয়েছে সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) সহ একাধিক ওলির মাজার৷ মাজারের পাশেই বিশাল চিনি বটগাছে প্রায় ৪ ফুট উপরে অবিকল মানুষের হাতের ন্যায় একজোড়া রক্তমাখা হাতের দৃশ্য৷ খবরটি এলাকায় জানাজানি হলে শুরু হয় লোকজনের আনাগুনা৷ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি আপলোড করে নানান জনে নানা তথ্য প্রদান করছেন৷
গ্রামবাসী সূত্রে জানা যায়, ইনাতাবাদ গ্রামের জনৈক মহিলা ঐ মাজারে পাতা কুড়ানোর সময় বটগাছে হাতের মত দৃশ্য চোখে পরে৷ এখবরটি জানা জানি হলে শত শত মানুষ ভীড় জমান উক্ত মাজার প্রাঙ্গণে৷ ক্রমান্বয়ে মানুষের সংখ্যা বেড়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ হাতজোড়া দেখেছেন৷
মাজারে আসা শেরপুর এলাকার আনোয়ারা বেগম জানান, তার গাভীর ভালো দুধ হয় এজন্য এখানে দুধ দিতে এসেছেন৷ ছুপান মিয়া জানান, তার মেয়ের জন্য দোয়া চাইতে এখানে এসেছেন৷ এখানে একজোড়া মোমবাতি দিয়ে গেছেন৷
অনেকের মতো হেপি বেগম, মনি বেগম ও কালু বেগম এসেছেন এই মাজারে৷ তারাও এসেছেন আলৌকিক এ ঘটনার খবর পেয়ে৷ একেক জনের একেক রকম ইচ্ছা৷ কেউ রান্না করে নিয়ে এসেছে, আবার কেউ নিয়ে এসেছে হাতে বানানো পিঠা৷
শুধু এলাকার মানুষেরা এখানে আসে না আশেপাশের এলাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে শুরু করেছেন৷ এ ছাড়া জেলার বাইরে বিশ্বনাথ, মৌলভীবাজারের বিভিন্ন এলাকার মানুষ আসছেন একনজর দেখার জন্য৷
মাজারে রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান জানান, আলৌকিক এ ঘটনা দেখেতে গত তিনদিন ধরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করেছেন৷ এমনকি বিভিন্ন দেশ থেকে বিষয়টি জানার জন্য লোকজন ফোন করছেন৷
মাজারের খাদেম জানান, সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) ছিলেন একজন ওলি৷ তিনি ইসলাম প্রচার করেতে এখানে এসেছিলেন৷ তিনি জানান দীর্ঘদিন ধরে এই মাজারের দায়িত্ব পালন করে আসছেন৷
তিনি জানান, শুধু মানুষের মঙ্গলের জন্য এই মাজারটি পরিচিত তা নয়৷ এই মাজারে বাঘ ও অনেক পাখির বসবাস এবং তারা কারো কোন ক্ষতি করে না আর এলাকার মানুষও পাখিদের কোন ক্ষতি করে না৷ ওই মাজারটি বাঘ নামেও পরিচিত রয়েছে এলাকায়৷





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ